ওয়েব ডেস্ক:
গতকাল মুকুল রায়, আজ ডায়মন্ডহারবারের বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায়কে গাড়ি তল্লাশির নামে হেনস্থা করা হল। বিজেপির অভিযোগ, নীলাঞ্জনের গাড়ি থেকেও আপত্তিকর কিছু পাওয়া যায়নি। যদিও তাঁকে তল্লাশির পর বৌবাজার থানায় নিয়ে যাওয়া হয়। পরে ছেড়ে দেওয়া হয়।
একটি সংবাদসংস্থার খবর, এদিন সেন্ট্রাল এভিনিউতে নীলাঞ্জন রায়ের গাড়ি থামিয়ে তল্লাশি চালায় পুলিশ। প্রতিবাদে রাস্তায় বসে পড়েন বিজেপি প্রার্থী৷ এরপরই তাঁকে বৌবাজার থানায় নিয়ে যাওয়া হয়৷ পড়ে ছেড়ে দেওয়া হয়৷ উল্লেখ্য়, কিছুদিন আগেই এক কিশোরীকে যৌন হেনস্তার অভিযোগ তোলা হয় ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায়ের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, এই ঘটনাও শাসক দলের ষড়যন্ত্র। রাজনৈতিক মহলের একাংশের মত, ডায়মন্ড হারবারের বিদায়ী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অবস্থা নড়বড়ে। উল্টো দিকে বিজেপি ও বামে ঝুঁকতে শুরু করেছে মানুষ। এমত অবস্থায়, পদ্ম শিবিরকে বিপাকে ফেলতেই মিথ্যে অভিযোগ তোলা হয়েছে নীলাঞ্জনের বিরুদ্ধে।
নীলাঞ্জনের অস্বস্তি বাড়াতেই এদিন গাড়ি তল্লাশির নামে তাঁকে ফের হেনস্থা করা হল বলে অভিযোগ করেছে রাজ্য বিজেপি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news