নিজস্ব সংবাদদাতাঃ
লোকসভা ভোটের আগে শেষ শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে মঙ্গলবার। বিভিন্ন ইস্যুতে সরকারকে চেপে ধরতে মরিয়া বিরোধীরা। বিরোধীদের একজোট হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে ইতিমধ্যে। রাজধানীতে হাজির পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপধ্যায়ও।
আগামী এক মাস অধিবেশন চলবে। ২০ টি সভা বসার কথা রয়েছে। ৮ টি গুরুত্বপূর্ণ বিল পেশ হওয়ার কথা রাজ্যসভায়। লোকসভায় পেশ হবে ১৫ টি বিল। লোকসভা ভোটের আগে এটিই সংসদের শেষ অধিবেশন। আক্ষরিক অর্থেই এর গুরুত্ব অন্য রকম।
সংসদের শীতকালীন অধিবেশনে কোন কোন ইস্যুতে সরকারকে ঘায়েল করা হবে তা ঠিক করতে এদিন বৈঠকে বসেছেন বিরোধীরা। অন্যদিকে সংসদের দুই কক্ষে অধিবেশন যাতে সুষ্ঠু ভাবে হয়, সেজন্য সব দলের কাছে আবেদন করেছে সরকার। সংসদের কার্যাবলী নির্বিঘ্নে পরিচালিত হওয়ার আবেদন জানিয়ে সর্ব দলীয় বৈঠক করেন রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নায়ডু ও লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন। ৮ জানুয়ারি পর্যন্ত সংসদের অধিবেশন চলবে।
বিগত বেশ কয়েকটি অধিবেশনে তুমুল হট্টগোল হয়। যার জেরে ভেস্তে যায় দুই কক্ষের কাজকর্ম। এবার লোকসভা ভোটের আগে শেষ শীতকালীন অধিবেশনে নজর গোটা দেশের।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news