Breaking News
Home / TRENDING / মমতা মুখ্যমন্ত্রী হয়ে ফাইল লোপাট করেছে: মুকুল

মমতা মুখ্যমন্ত্রী হয়ে ফাইল লোপাট করেছে: মুকুল

নীল বণিকঃ

এবার মমতার বিরুদ্ধে ফাইল লোপাটের অভিযোগ তুললেন মুকুল রায়। তিনি জানান, বারাসাত থানায় রাজ্যের মুখ্যমন্ত্রীর নামে ফৌজাদারি মামলা ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়ে সেই ফাইল লোপাট করেছে বলে অভিযোগ করেন বিজেপির জাতীয় পরিষদের সদস্য। বর্তমানে সেই মামলার কি হল রাজ্যবাসী তা জানে না, বলেন মুকুল রায়। অন্যদিকে হাস্যকর যুক্তি দেখিয়ে তৃণমূল ফের গণতন্ত্র যাত্রা নিয়ে হাইকোর্টের স্মরণাপন্ন হয়েছে বলেও মনে করেন মুকুল রায়।

মুকুল রায় এদিন বলেন, সোমবার রাজ্য প্রশাসন আদালতে একটি হলফনামা দাখিল করেছে। সেই হলফনামাতে রাজ্য প্রশাসন জানিয়েছে বিজেপির দুই নেতার বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। তাই বিজেপির ওই দুই নেতার সঙ্গে রাজ্য প্রশাসন কোনও বৈঠক করতে পারে না। রাজ্যের এই বক্তব্যকে এদিন কটাক্ষ করেন মুকুল রায়। তিনি জানান, মমতা ব্যানার্জির নামেও মামলা রয়েছে। পাশাপাশি রাজ্য প্রশাসনের একাধিক আমলার বিরুদ্ধেও মামলা রয়েছে। অতএব, রাজ্যের এমন যুক্তি ধোপে টেকে না বলে মনে করেন বিজেপির অন্যতম শীর্ষ নেতা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *