Breaking News
Home / TRENDING / চন্দ্রবাবুর বৈঠকে দিদি, অনিশ্চিত বহেনজি

চন্দ্রবাবুর বৈঠকে দিদি, অনিশ্চিত বহেনজি

নিজস্ব সংবাদদাতা:

২০১৯ এর লোকসভা ভোটের আগে বিরোধী জোটের ঐক্যবদ্ধ ছবি তুলে ধরতে দিল্লিতে এদিন বৈঠকে বসছেন বিজেপি বিরোধী দলগুলির নেতারা। হাজির পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপধ্যায়। এই বৈঠক ডেকেছেন চন্দ্রবাবু নায়ডু।
উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী থাকবেন কিনা তা নিশ্চিত নয়। কারণ ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে জোট নিয়ে কংগ্রেসের সঙ্গে মায়াবতীর মনমালিন্য হয়। তাই কোথাও কোথাও কংগ্রেসকে একলা চলতে হয়।
কর্ণাটকে কংগ্রেসের সমর্থন নিয়ে কুমারস্বামী সরকার গড়েছেন। তাই এদিনের বৈঠকে তাঁর থাকার সম্ভাবনা প্রবল। থাকতে পারেন লালু পুত্র তেজস্বী। আগেই চেন্নাই থেকে বৈঠকে যোগ দিল্লি পৌঁছেছেন এম কে স্ট্যালিন। সঙ্গে কানিমোঝি।
মমতা প্রথম থেকে জোট গড়ার ক্ষেত্রে গুরুত্বপূণ ভূমিকা নিয়েছেন। জোটের রণকৌশল ঠিক করাই মূলত এদিনের বৈঠকের এজেন্ডা। দিল্লির রাজনীতিতে মহাজোট নিয়ে সলতে পাকানোর কাজ অনেকদিন ধরেই চলছে। মতপার্থক্য থাকা সত্ত্বেও বিভিন্ন রাজনৈতিক দল এক ছাতার নিচে আসতে পারে কিনা এখন সেটাই দেখার।বিজেপিকে মোকাবিলা করতে জোট ছাড়া যে উপায় নেই তা মানছেন মমতা, সোনিয়ারা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *