প্রিয়াঙ্কা সাহা 
সত্যজিত রায় তাঁর প্রথম ছবিতে অনেকটা সেলুলয়েড খরচা করেছিলেন বাঁকে করে এক সন্দেশ বিক্রেতার ছবি তুলতে। অপু আর দূর্গার মিষ্টির দিকে তাকিয়ে থাকার মধ্যে যতই দারিদ্রের না পাওয়া থাক না কেন মিষ্টির বাঁক নিয়ে স্থুল বিক্রেতার আগমনের দৃশ্য যেভাবে চিত্রায়িত হয়েছে এবং রবিশংকরের শুরা রোগ যে ভাবে দৃশ্যটিকে কৌতুক দিয়েছে তাতে কী মানিকবাবুর খাদ্য রসিকতার আভাষও মেলে!
কাঞ্চনজঙ্ঘায় ছবি বিশ্বাস যখন পাখিপ্রেমিক পাহাড়ি সান্যালকে জিজ্ঞেস করেন, “ও পাখিতে রোস্ট হয়”? এই দৃশ্যে ছবি বিশ্বাসের উচ্চারণ ও অভিব্যক্তিতে যা কিছুই থাক তার মধ্যে কী কোথাও সত্যজিতের রসনাও মিশে ছিল !
গুপি গাইন বাঘা বাইনের আকাশ থেকে খাবার নেমে আসা দৃশ্যে এবং বরি ঘোষ ও তপেন চট্টপাধ্যায়ের কবজি ডুবিয়ে খাওয়ার দৃশ্যেও কী মানিকের খাবারের পছন্দ তালিকা খুঁজে পাওয়া যায়!
সত্যজিতের খুব ঘনিষ্টরা হয়ত এইসবের উত্তর জানেন। তবে সত্যজিত-পুত্র সন্দীপ যে একেবারেই খাদ্যরসিক নন তা জানিয়ে দিলেন সার্দান এভিন্যিউয়ের অউধ ১৫৯০ রেস্তঁরায় এসে। বিরিয়ানি ও বিভিন্ন কাবাবের মাঝখানে চ্যানেল হিন্দুস্তানকে এমনটাই জানালেন সন্দীপ রায়, টলিউডের বাবুদা। কী বললেন তিনি শুনে নিন তাঁরই মুখে।
দেখুন ভিডিয়ো
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news