চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স-
যে খবরের অপেক্ষায় বুক বাঁধছিলেন ফ্যানরা। অবশেষে সেই খবরে পরলো সিলমোহর। জল্পনার অবসান। কলকাতায় আসছেন সলমন খান। আগামী ১৩ মে ইস্টবেঙ্গল ক্লাবের মাঠে কনসার্টে অংশ নেবেন বলিউডের ভাইজান। এর আগে জানা গিয়েছিল, জানুয়ারি মাসে ‘দ্য-ব্যাং’ ট্যুরের অংশ হিসেবে কলকাতায় আসতে পারেন সলমন। কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে যায়। তার পর জানা যায় মে মাসে কলকাতায় আসছেন সলমন।
এ বারে সলমনের টিমের তরফে ১৩ ই মে শনিবার চূড়ান্ত সিলমোহর দেওয়া হল। কনসার্ট শুরু হবে সন্ধ্যা ৬টা থেকে। শুধু সলমন নন, তাঁর সঙ্গে মঞ্চ মাতাবেন এক ঝাঁক তারকা। কলকাতা কাঁপাতে সদলবলে আসছেন সলমান খান। থাকছেন সোনাক্ষী সিন্হা, জ্যাকলিন ফার্নান্ডেজ়, প্রভু দেবা, আয়ুষ শর্মা। অন্য দিকে, গানে দর্শকের মন জয় করবেন গুরু রণধওয়া।

সম্প্রতি একাধিক বার সলমনকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। তাই শোনা যাচ্ছে, এই কনসার্টেও কলকাতা পুলিশ নিরাপত্তা ব্যবস্থা বেশ আঁটসাঁট। ১২ মে শহরে পা রাখবেন ‘ভাইজান’। জানা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করার ইচ্ছাপ্রকাশ করেছেন ‘ভাইজান’ । জানা গিয়েছে মাত্র ৯৯৯ টাকা খরচা করলেই একেবারে সামনে থেকে দর্শন পাবেন সলমানের। স্বভাবতই এই খবর প্রকাশ্যে আসতেই উত্তেজনা টগবগ করছেন তাঁর ভক্তরা।
দীর্ঘ ১৩ বছর পর তিলোত্তমায় ঝড় তুলতে আসছেন সলমান। শেষবারের মতো ‘ওয়ান্টেড’ ছবির প্রচারে কলকাতায় এসেছিলেন তিনি। তাই এবারের সলমানের কনসার্ট নিয়ে বেশি উন্মাদনা তুঙ্গে। ইতমধ্যেই অনলাইনে শুরু হয়ে গেছে টিকিট বুকিং। ১৫০০, ১৬৫০, ২৫০০, ৩৫০০ টাকার দামের টিকিট রয়েছে। সর্বোচ্চ টিকিটের দাম ২৫ হাজার টাকা। শোনা যাচ্ছে, টিকিটের মান অনুসারে, দর্শকদের জন্য বসার জায়গা তৈরি করা হবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news