Breaking News
Home / TRENDING / জীবন কৃষ্ণের দশটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা

জীবন কৃষ্ণের দশটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-

আগেই হদিশ মিলেছিল তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) প্রচুর সম্পত্তির কথা। এমনকী, বাইরেও জীবনকৃষ্ণের নামে বেনামি বিপুল পরিমাণে সম্পত্তি রয়েছে। যদিও সেই সম্পত্তির একটা বড় অংশই বীরভূম জেলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বলে সূত্রের খবর। সেই বিপুল সম্পত্তির পরিমাণ ঠিক কতটা তা জানার চেষ্টা চালাচ্ছেন বর্তমানে তদন্তকারীরা। এবার নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত জীবনকৃষ্ণ সাহার অ্যাকাউন্টে নজর সিবিআইর। ইতিমধ্যেই তার নামে থাকা দশটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থা।

সূত্রের খবর, চাকরি বিক্রির টাকা বিধায়ক ঠিক কোথায়-কোথায় রেখেছেন তার তদন্ত করে দেখা প্রয়োজন। এখনও পর্যন্ত অনুসন্ধান করে জীবনকৃষ্ণর নামে আপাতত দশটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিস মিলেছে। গোয়েন্দাদের অনুমান, ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতে সন্দেহজনক লেনদেন হয়ে থাকতে পারে। অ্যাকাউন্টগুলি ফ্রিজ করার পাশাপাশি ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছ থেকে লেনদেনের যাবতীয় তথ্য ও তার নথিপত্র চাওয়া হবে।

গোয়েন্দা সূত্রে খবর, নির্দিষ্ট যে সময়ে বিধায়কের বিরুদ্ধে চাকরি বিক্রির অভিযোগ উঠেছে, ঠিক সেই সময়ে লেনদেনগুলি মিলিয়ে দেখা হবে। ওই সময়ে অ্যাকাউন্টগুলিতে কোথা থেকে টাকা এসেছে, সেই টাকার উৎসগুলিই বা কী? তাও খতিয়ে দেখতে চলেছে সিবিআই।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *