জয় ঘোষ।
নজরে ২০২১-এর বিধানসভা নির্বাচন। গ্রাম- বাংলায় পদ্মফুল ফোটাতে এবার জাতির জনক মহাত্মা গান্ধিকে হাতিয়ার করে রাজ্য জুড়ে প্রচারে নামতে চলেছে বিজেপি। গান্ধীজীর আদর্শকে গ্রাম- বাংলায় পৌচ্ছে দিতে “গান্ধী সংকল্প যাত্রা” করবে বিজেপি। রবিবার বিজেপি দপ্তরে সাংবাদিক বৈঠকে এই কর্মসূচি ঘোষনা করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (BJP)।
রাজ্যে ১৫ – ২৬ অক্টোবর গান্ধি সংকল্প যাত্রা হবে। এই কর্মসূচিতে প্রতি লোকসভা কেন্দ্রে ১৫০ কিলোমিটার পদযাত্রা হবে। প্রতিদিন ১৫ কিলোমিটার করে হাটবেন রাজ্যের সর্বস্তরের নেতৃত্ব। প্রতিদিন মোট সাড়ে ৬ হাজার কিলোমিটার হাঁটার পরিকল্পনা করা হচ্ছে। ছোট যাত্রাগুলি মূল যাত্রায় মিশবে। প্রতিদিন সন্ধ্যায় বড় জনসভা হবে। প্রত্যেক এলাকার বিজেপির সাংসদ, বিধায়ক ও স্থানীয় পঞ্চায়েত নেতৃত্বে স্থানীয় শীর্ষ নেতারা উপস্থিত থাকবে বলেও জানান দিলীপ ঘোষ।
সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষ বলেন, “গান্ধীর বানী রাজ্যবাসীর কাছে তুলে ধরাই বিজেপির মূল উদ্দেশ্য। জাতীয় আবেদন মানুষের কাছে তুলে ধরা হবে। বিজেপির ১৮ জন সাংসদ ১৮ টি লোকসভা কেন্দ্রে গান্ধি সংকল্পযাত্রায় অংশ নেবে।” দিলীপ ঘোষ মেদিনীপুর লোকসভা কেন্দ্র ছাড়াও বাকি ১৮টি লোকসভা কেন্দ্রে বড় জনসভায় উপস্থিত থাকবেন বিজেপির জনপ্রতিনিধিরা।
বিজেপির রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় (Rupa Ganguly) ডায়মন্ডহারবারের ও স্বপন দাশগুপ্ত যাদবপুর লোকসভা কেন্দ্রের বিশেষ দায়িত্বে থাকবেন। বিজেপির (BJP) সহ- সভাপতি জয়প্রকাশ মজুমদার, বিজেপির যুবনেতা অনুপম ঘোষ, বিজেপির সাধারণ সম্পাদক সঞ্জয় সিং গোটা কর্মসূচির তদারকি করবেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news