Breaking News
Home / TRENDING / বিস্ময় বালিকা সইফা: মাধ্যমিক দেবে ১১ বছর ১ মাস বয়েসে

বিস্ময় বালিকা সইফা: মাধ্যমিক দেবে ১১ বছর ১ মাস বয়েসে

নিজস্ব সংবাদদাত:
মাত্র ১১ বছর ১ মাস বয়সে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে আমতার খোসালপুরের কাষ্টডাঙ্গার বাসিন্দা সইফা খাতুন। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে চলতি বছর সফল ভাবে টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর সইফাকে মাধ্যমিক পরীক্ষায় বসার ছাড়পত্র দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।
সূত্রের খবর, ছোটবেলা থেকেই অসম্ভব মেধাবি সইফা। বিদ্যালয়ে না গেলেও যে কোনও বই মুখস্থ করে ফেলত সে। যদিও বিদ্যালয়ের গণ্ডি সে কোনওদিন ছোঁয়নি। বছর খানেক আগে সইফা মাধ্যমিকের টেস্ট পেপারের সমস্ত পড়াশোনা মুখস্থ বলতে ও লিখতে পারায় তার বাবা সইফাকে স্থানীয় বিদ্যালয়ে নিয়ে যায়। কিন্তু যেহেতু আগে সে কোনও বিদ্যালয়ে পড়াশোনা করেনি তাই তাকে কোনও বিদ্যালয়ে ভর্তি নেয়নি। উল্টো দিকে মেয়ের মাধ্যমিক পরীক্ষায় বসার আগ্রহ দেখে সইফার বাবা জানুয়ারি মাসে মুখ্যমন্ত্রীর দারস্থ হন।

শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর উদ্যোগে হাওড়ার যোগেশ চন্দ্র বালিকা বিদ্যালয় সইফার মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় বসার ব্যবস্থা করে মধ্যশিক্ষা পর্ষদ। আর টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর এখন আর মাধ্যমিক পরীক্ষায় বসতে কোনও বাধা রইলো না সইফার। মাত্র ১১ বছর ১ মাস বয়সে আগামী বছর মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে বিস্ময় বালিকা সইফা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *