Breaking News
Home / TRENDING / রিষড়ায় ডেঙ্গু আক্রান্ত একাধিক দমকল কর্মী! মৃত ১, অসুস্থ ৮

রিষড়ায় ডেঙ্গু আক্রান্ত একাধিক দমকল কর্মী! মৃত ১, অসুস্থ ৮

নিজস্ব সংবাদদাতা:

রাজ্যে ফের ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হল রিষড়ার এক দমকল কর্মী অমরনাথ সাউ-এর (৩৭)। কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি ছিলেন ভদ্রেশ্বর আরবিএস রোডের বাসিন্দা অমরনাথ।গতকাল রাতে তাঁর মৃত্যু হয়।গত ২১ অক্টোবর থেকে জ্বরে ভুগছিলেন অমরনাথ। বেশ কয়েকদিন জ্বর থাকায় স্থানীয়ভাবে চিকিৎসা করান তাতেও জ্বর না কমায় ভর্তি হন হাসপাতালে।

উল্লেখ্য, রিষড়া দমকল বাহিনীর আরও ৭ কর্মী জ্বরে আক্রান্ত। তাদের রক্তে এন এস ১ পজিটিভ পাওয়া গিয়েছে। আরও একজন দমকল কর্মী তারকেশ্বরের বাসিন্দা বাবুসোনা সামন্ত ডেঙ্গু নিয়ে ফর্টিসে ভর্তি রয়েছেন। শ্রীরামপুরের এক বাসিন্দা দেবায়ন পালের রক্তেও এন এস ১ পাওয়া গেছে। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে রিষড়া শহরের দমকল কর্মীরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *