Breaking News
Home / TRENDING / অম্বানীর অনুষ্ঠানে শাহরুখ-গৌরীর অশান্তি! ভাইরাল হলো ভিডিয়ো

অম্বানীর অনুষ্ঠানে শাহরুখ-গৌরীর অশান্তি! ভাইরাল হলো ভিডিয়ো

চ্যানেল হিন্দুস্থান,বিনোদন ডেস্ক-

প্রায় তিন দশকের জুটি তাদের। বহু চড়াই-উতরাই এসেছে, তবু তাঁদের জুটির জাদু এখনও অটুট। এমনিতেই শাহরুখ বরাবর মহিলারদের পছন্দের তালিকায় উপরের দিকে থাকেন। আর সেটা হওয়াই তো স্বাভাবিক। শাহরুখ খান ও গৌরী খানের দাম্পত্য যেন রূপকথার মতো। কিন্তু এ বার সেই শাহরুখকেই দেখা গেল অন্য ভাবে।

সম্প্রতি মায়ানগরীতে উদ্বোধন হল ‘নীতা মুকেশ অম্বানী কালচারাল সেন্টার’। দেশ-বিদেশের তারকাদের উপস্থিতিতে সেখানে বসেছিল চাঁদের হাট। প্রায় তিন দিন ধরে চলে এই অনুষ্ঠান। সেখানেই সপরিবারে উপস্থিত ছিলেন বাদশাহ। যদিও তাদের একসাথে কম‌ই দেখা গিয়েছিল। সেই অনুষ্ঠান থেকেই একটি ভিডিয়ো ভাইরাল হয়। সেখানে দেখা যাচ্ছে শাহরুখ-গৌরী ব্যস্ত কথোপকথনে। তা দেখেই নেটাগরিকদের একাংশের ধারণা, গৌরীর সঙ্গে কথা কাটাকাটি করছেন শাহরুখ!
https://twitter.com/alooobhaja/status/1642876660440784896?t=JOOWwDoHovkhHTwidq6n5Q&s=08

অম্বানীদের অনুষ্ঠানের প্রথম দিন মঞ্চে গান গাইছেন পঞ্জাবি গায়ক এ পি ঢিল্লো। গানের তালে পা মেলাচ্ছেন শাহরুখ। জোরে গান বাজছে, তার মধ্যে চলছে তাঁদের কথোপকথন। কিন্তু ভিডিয়ো দেখে নেটাগরিকদের অনুমান, গৌরীর সঙ্গে রাগারাগি করছেন শাহরুখ। কেউ লিখেছেন, ‘‘সুপুরুষের এমন ব্যবহার’’। কারও কথায়, ‘‘এটাই হচ্ছে শাহরুখের আসলে রূপ।’’ কারও প্রশ্ন, ‘‘নিজের স্ত্রীর সঙ্গে এমন ব্যবহার লোকসমাজে কে করে?’’

এক সময় বলিপাড়ার অন্দরে কানাঘুষো ছড়িয়েছিল, শাহরুখ ও প্রিয়ঙ্কা একে অপরের প্রেমে পড়েছেন। অন্য নারীর সঙ্গে স্বামীর নাম জড়ানোয় নাকি রাগে অগ্নিশর্মা হন শাহরুখের স্ত্রী। এমনকি এ রকমও শোনা যায়, পরিস্থিতি জটিল হলে শাহরুখের সঙ্গে বিবাহবিচ্ছেদের পথেও নাকি হাঁটার কথা ভেবেছিলেন তিনি। কিন্তু এই অনুষ্ঠানেই প্রিয়ঙ্কার পারফরম্যান্সে গৌরীর উৎসাহ প্রকাশ দৃষ্টি আকর্ষণ করে নেটাগরিকদের।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *