চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ রামনবমীতে উত্তপ্ত হয়েছিল রিষড়া। বোমাবাজি, ইটবৃষ্টিতে রীতিমতো রণক্ষেত্রের আকার ধারণ করে রিষড়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জারি হয় ১৪৪ ধারা। সংঘর্ষের আঁচ পড়ে শ্রীরামপুরেও। আর এই সমস্ত এলাকায় শান্তি ফেরানোর দাবি নিয়েই ন্দননগর পুলিশ কমিশনারেটে দিতে যান লকেট চট্টোপাধ্যায় । আর সেখেনেই পুলিশি বাধার সন্মুখিন হতে হয় তাকে ।
রিষড়া, শ্রীরামপুরে যেতে বারবার বাঁধার সন্মুখিন হতে হচ্ছে বিজেপি নেতা মন্ত্রী দের। এর আগেও রিষড়া যাওয়ার পথে আটকে দেওয়া হয় রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের গাড়ি । এবার গত মঙ্গলবার সড়ক পথে বাধা পাওয়ার আশঙ্কায় বাধ্য হয়ে ট্রেনে করে রিষড়া পৌঁছান হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়।
যদিও ট্রেন থেকে নামতেই পুলিশি বাধার মুখে পড়তে হয় তাঁকে। চন্দননগর কমিশনারেটে ডেপুটেশন দিতে গিয়ে একই পরিস্থিতির সম্মুখীন হলেন তিনি। এদিন এই অশান্তির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেই দায়ি করেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news