চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ কিছুদিন আগেই পদ্মা সেতুর উদ্বোধন হয়েছে। তার পর থেকেই বিভিন্ন যানবাহন চলাচল শুরু হয় এই সেতুর উপর দিয়ে। তবে এবার আরও একধাপ সাফল্যের দিকে এগিয়ে গেল পদ্মা সেতু। মঙ্গলবার পরীক্ষামূলকভাবে এবার খরস্রোতা পদ্মা নদীর উপর দিয়ে চলল ট্রেন ।
মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ একটি গ্যাং কার ভাঙা থেকে মাওয়ার উদ্দেশে যাত্রা শুরু করে। এরপর ছ’বগির একটি ট্রেন পদ্মা সেতু হয়ে মাওয়ায় যায়। ট্রেনটি আবার সেতু পার হয়ে মাওয়া থেকে ভাঙা জংশনে ফিরে যায়।
গত বছরের ২৫ জুন দ্বিতল পদ্মা সেতুর আপার ডেকে যানবাহন চলাচল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২০ আগস্ট ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর লোয়ার ডেকে রেললাইন স্থাপনের কাজ শুরু হয়। ছ’ মাসের মধ্যে এই কাজ সম্পূর্ণ করা লক্ষ্য ছিল। অবশেষে পুরন হল বাংলাদেশ সরকারের আরও এক স্বপ্ন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news