Breaking News
Home / TRENDING / রাজীব কুমারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা, রাজ্যকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের

রাজীব কুমারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা, রাজ্যকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের

নিজস্ব সংবাদদাতা:

এবার দেশের স্বরাষ্ট্র মন্ত্রক রাজীব কুমারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কড়া চিঠি দিল রাজ্য সরকারকে। আজই রাজ্যের মুখ্যসচীবের কাছে পৌঁছয় কেন্দ্রীয় মন্ত্রকের চিঠিটি। সেখানে উল্লেখ করা হয়েছে, একজন পুলিশ কমিশনার তথা আইপিএস আধিকারিক হিসেবে তিনি রুল বুক ভেঙেছেন। চিঠিতে স্পষ্ট জানানো হয়েছে, তিনি ও তাঁর বাহিনীর বেশ কয়েকজন তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মেট্রো চ্যানেলে ধরনায় বসেন। যা আল ইন্ডিয়া সার্ভিস (কনডাক্ট) রুলস, ১৯৬৮/এআইএস (ডি অ্যান্ড এ) রুলস, ১৯৬৮-কে লঙ্ঘন করে।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি, ২০১৯) মুখ্যসচীবের অফিসে আসা চিঠিতে এই কারণে রাজীব কুমারের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে কড়া ব্যবস্থা নিতে বলল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *