Breaking News
Home / TRENDING / বিরল সম্মান, ষষ্ঠ ভারতীয় হিসেবে আইসিসি’র হল অব ফেম-এ শচিন

বিরল সম্মান, ষষ্ঠ ভারতীয় হিসেবে আইসিসি’র হল অব ফেম-এ শচিন

ওয়েব ডেস্ক:

এবার আইসিসি’র ‘হল অব ফেম’-এ স্থান করে নিলেন শচিন তেন্ডুলকরের। ষষ্ঠ ভারতীয় হিসেবে এই সম্মান পেলেন শচিন। লন্ডনে আইসিসির এক অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেওয়া হয় আধুনিক ক্রিকেটের ‘ডন’কে। একই দিনে শচিন ছাড়াও দক্ষিণ অফ্রিকার জোরে বোলার অ্যালান ডোনাল্ড ও অস্ট্রেলিয়ান মহিলা দলের বিখ্যাত বোলার, পরবর্তীকালে সফল কোচ ক্যাথরিন ফিজপ্যাট্রিককে এই সম্মানে ভূষিত করা করল আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ামক সংস্থা।

হল অব ফেম-এ স্থান পেতে হলে আইসিসির কিছু নিয়মের মধ্যে দিয়ে যেতে হয়। যেমন, এই পুরস্কার গ্রহণের অন্তত পাঁচ বছর আগে সংশ্লিষ্ট ক্রিকেটারকে অবসর নিতে হবে। প্রসঙ্গত, শচিন অবসর নিয়েছেন ২০১৩ সালে।

সচিনের আগে ভারতীয়দের মধ্যে বিষেণ সিংহ বেদী (২০০৯), সুনীল গাওস্কর (২০০৯), কপিল দেব (২০০৯), অনিল কুম্বলে (২০১৫) ও রাহুল দ্রাবিড় (২০১৮) এই সম্মান পেয়েছিলেন। অবসরের এত বছর পরেও টেস্ট এবং ওয়ানডেতে ৪৬ বছরের সচিনই সর্বাধিক রান সংগ্রাহকের তালিকায় সবার উপরে। তিনিই একমাত্র ব্যাটসম্যান যার ঝুলিতে রয়েছে ১০০টি আন্তর্জাতিক শতরান টেস্ট ও ওয়ানডে মিলিয়ে। ভারতের হয়ে সব ধরনের ক্রিকেট মিলিয়ে করেছেন ৩৪,৩৫৭ রান।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *