Breaking News
Home / TRENDING / কালীঘাটের বাসভবনে বিক্ষোভ, মুখ্যমন্ত্রীর ক্ষোভের মুখে পুলিশ প্রশাসন

কালীঘাটের বাসভবনে বিক্ষোভ, মুখ্যমন্ত্রীর ক্ষোভের মুখে পুলিশ প্রশাসন

নীল রায়।

বেতন তথা পাওনা সংক্রান্ত দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাসভবনের রাস্তার সামনে বিক্ষোভ দেখালেন পশ্চিম মেদিনীপুর জেলায় শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে এফ এম এস ডিপার্টমেন্টে এজেন্সি নিয়োজিত সংগঠনের সদস্যরা। যার জেরে পুলিশ প্রশাসনের ওপর বেজায় খাপ্পা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর নাগাদ। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী নবান্ন রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখন বাড়িতেই খবর পান কালীঘাটের মোড়ে একদল মানুষ বিক্ষোভ দেখানো শুরু করেছে। জানা যায়, এফ এম এস ডিপার্টমেন্টে এজেন্সি নিয়োজিত সংগঠনের সদস্যরা নিজেদের বেতন বৃদ্ধি সহ বেশকিছু পাওনার দাবিতে পথ অবরোধ করেছেন। তড়িঘড়ি কালীঘাট থানার সঙ্গে ভবানীপুর থানার পুলিশ যায় পরিস্থিতি সামাল দিতে। দ্রুত পরিস্থিতি সামাল দিতে পারলেও, এমন ঘটনায় মুখ্যমন্ত্রী তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বলেই খবর।

কারণ বৃহস্পতিবার নবান্ন গেটের সামনে বিজেপির যুব মোর্চার সদস্যরা বিক্ষোভ দেখিয়েছিলেন। সেক্ষেত্রেও রাজ্য পুলিশ প্রশাসনের কাছে কোনও আগাম খবর ছিল না বলেই জেনেছিলেন মুখ্যমন্ত্রী। এদিনও এফ এম এস ডিপার্টমেন্টে এজেন্সি নিয়োজিত সদস্যদের বিক্ষোভ কর্মসূচির কথা আগাম টের পায়নি কলকাতা পুলিশ। এই দুই ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী নিজের নবান্ন যাওয়া বাতিল করে তড়িঘড়ি ডেকে পাঠান রাজ্য তথা কলকাতা পুলিশের সমস্ত উচ্চপদস্থ কর্তাদের। পরপর দুইদিন মুখ্যমন্ত্রীর বাসভবন ও রাজ্যের সদর কার্যালয়ে দুটি বিক্ষোভের কথা টের না পাওয়ায় পুলিশ প্রশাসনের ওপর বেজায় চটেছেন মুখ্যমন্ত্রী। মনে করা হচ্ছে এমন প্রশাসনিক ব্যর্থতার জেরে আগামী কয়েকদিনের মধ্যে রাজ্য তথা কলকাতা পুলিশের রদবদল করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …