ওয়েব ডেস্ক:
বনগাঁয় মুখ পুড়েছে সকালেই। এবার হালিশহর পুরসভার অনাস্থাতেও স্থগিতাদেশ দিল হাইকোর্ট। বিপাকে শাসক দল তৃণমূল। শুক্রবার আগামী ২৩ জুলাই পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এদিন এই রায় শোনান বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়।
প্রসঙ্গত, শুক্রবার বিকালেই হালিশহর পুরসভায় অনাস্থা বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু এরমধ্যে মধ্যেই এই স্থগিতাদেশের রায়। এরফলে শাসক দল তৃণমূল ও প্রধান বিরোধী বিজেপির মধ্যে রাজনৈতিক টানাপোড়েন যে আরও বাড়বে তা বলা বাহুল্য।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news