Breaking News
Home / TRENDING / গাঁধী জয়ন্তীতে অভিযান, শিলিগুড়ি হাসপাতালকে ‘স্বচ্ছ’ করল বিজেপি

গাঁধী জয়ন্তীতে অভিযান, শিলিগুড়ি হাসপাতালকে ‘স্বচ্ছ’ করল বিজেপি

নিজস্ব সংবাদদাতা:

শিলিগুড়ি, ২অক্টোবর: গাঁধী জয়ন্তীকে সামনে রেখে শিলিগুড়িতে স্বচ্ছ অভিযানে নামল বিজেপির দার্জিলিং জেলা সংগঠন। মঙ্গলবার বিজেপির জেলা সংগঠনের কার্যকর্তারা শিলিগুড়ি মহকুমা সদর হাসপাতালে স্বচ্ছ অভিযানে নামে। গোটা হাসপাতালের ভেতর ও বাইরের নোংরা, আবর্জনা পরিস্কার করার কর্মসূচি পালন করে। এদিন বিজেপির এই অভিযানের নেতৃত্ব দেন রাজ্য সাধারন সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায় ও জেলা সভাপতি অভিজিৎ রায়চৌধুরী।

মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা সদর হাসপাতালে স্বচ্ছ অভিযানে নেমে হাসপাতালের বহিঃ ও অন্তঃ বিভাগের বিভিন্ন ওয়ার্ড, হাসপাতালের মূল ফাটক সহ গোটা হাসপাতালেই পরিস্কার করা হয়। সেইসঙ্গে নালা, নর্দমার আশপাশে ব্লিচিং পাউডারও ছেটায় তারা। অভিযান শেষে বিজেপির কার্যকর্তারা চারিদিকে নোংরা আবর্জনার স্তুপ দেখে রাজ্য সরকারের পরিচ্ছন্নতা নিয়ে কটাক্ষ করতেও ছাড়েননি।

রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, সরকারি হাসপাতালগুলিতে স্বচ্ছতার অভাব রয়েছে। সে কারণেই এদিন শিলিগুড়ি হাসপাতালকে কিছুটা পরিছন্ন করে তোলার জন্য বেছে নেওয়া হয়। তিনি জানান, গাঁধীজি স্বচ্ছতার পক্ষেই ছিলেন তাই ২০১৪ সালে গাঁধিজির জন্মদিনের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম স্বচ্ছতা অভিযানের পরিকল্পনা গ্রহন করেন। কোনও মহিলাদের যাতে বাইরে শৌচকর্ম করতে না হয় সে কারণে তিনি প্রতিটি গ্রামে গ্রামে শৌচাগার তৈরি করে দেওয়ার সংকল্প গ্রহন করেছেন। এই স্বচ্ছতা অভিযান চলবে ২০১৯ সাল পর্যন্ত।

অন্যদিকে বিজেপি’র রাজ্য মহিলা সংগঠনের সহ সভাপতি শীখা চ্যাটাজী বলেন, হাসপাতালের চারিদিকে শুধু নোংরা আবর্জনার স্তুপ। হাসপাতালে রোগীদের থাকার জায়গাতেও নোংরা। তিনি অভিযোগ করেন, সমস্ত সরকারি হাসপাতালগুলিরই এরকম অবস্থা। কোথাও ঠিকমত পরিস্কার পরিছন্ন হয় না। তাই আজকে তাদের এই কর্মসূচি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *