প্রসেনজিৎ মাহাতো
দুই টেস্ট শুরুর আগে ধাক্কা ওয়েস্ট ইন্ডিজ শিবিরে।
রাজকোটের টেস্টে ওয়েস্ট ইন্ডিজ পাবে না তাদের জোরে বোলারকে। এর ফলে তাদের পেস আক্রমণ একটু হলেও দুর্বল হল। ঠাকুমার মৃত্যুর খবর পেয়ে গত সপ্তাহে বার্বাডোজে ফিরে গিয়েছেন তিনি। প্রস্তুতি ম্যাচেও খেলেননি তিনি। কোচ স্টুয়ার্ট ল জানিয়ে দেন, ডান হাতি ফাস্ট বোলার পাব না আমরা। সূত্রে খবর, কেমার এখনও ফেরেননি। ও দুর্দান্ত বোলার। আমাদের গ্রুপের অন্যতম নেতা। আমাদের কাছে এটা ক্ষতি।
জুলাইয়ে শেষ টেস্টে নেমেছিলেন কেমার। বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত ছন্দেও ছিলেন। এই মুহূর্তে জেসন হোল্ডার ভরসা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news