Breaking News
Home / TRENDING / রোজভ্যালি কাণ্ডে ফের তাপসকে তলব, এবং এক রাঘব বোয়াল!

রোজভ্যালি কাণ্ডে ফের তাপসকে তলব, এবং এক রাঘব বোয়াল!

নিজস্ব সংবাদদাতা:

সারধার পর রোজভ্যালি। গত এক মাস ধরে সারধা কাণ্ডে তৃণমূলের প্রাক্তন সাংসদদের ডেকে পাঠাচ্ছিল সিবিআই। ডেকেছিল আইপিএস অফিসারদেরও। এবার রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে তৃণমূল সাংসদ তাপস পালকে নোটিশ পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রে খবর, তাপস পালকে আগামী ৪ অক্টোবর ইডির দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্রের খবর, রোজভ্যালি কাণ্ডে তলব করা হয়েছে শাসক দলের আর এক বড় নেতাকেও।

রোজভ্যালি কাণ্ডে ২০১৭ সালের জানুয়ারি মাসে তৃণমূলের লোকসভার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করেছিল সিবিআই। পাশাপাশি রোজভ্যালি কাণ্ডে গ্রেপ্তার হয়েছিলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ তাপস পাল। দুজনকেই রাখা হয়েছিল ভুবনেশ্বরের জেল হেফাজতে। ছ’মাস জেল হেফাজতে থাকার পর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জামিনে মুক্তি পান সুদীপ। একই ভাবে জামিনে মুক্তি হন তাপস।

অন্য দিকে তৃণমূল কংগ্রেসের বক্তব্য, সারধা-রোজভ্যালির মতো  তদন্ত রাজনৈতিক উদ্দেশ্যপ্রনোদিত। প্রতিহিংসার রাজনীতি করছে কেন্দ্র।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *