Breaking News
Home / TRENDING / জল্পনা জিইয়ে রেখে শুক্রবার দিল্লি যাচ্ছেন সব্যসাচী

জল্পনা জিইয়ে রেখে শুক্রবার দিল্লি যাচ্ছেন সব্যসাচী

নীল রায়।

জল্পনা জিইয়ে রেখে দিল্লী যাচ্ছেন বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত। বৃহস্পতিবার বিধাননগরের এক রাখি পূর্ণিমার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। বুধবারই দিল্লীতে বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে মুকুল ঘনিষ্ঠ সব্যসাচী কবে বিজেপিতে যোগ দেবেন?

এদিন তেমনই এক প্রশ্নের উত্তরে নিউটাউন রাজারহাটের বিধায়ক জানিয়েছেন, আগামীকাল ব্যক্তিগত কাজে তিনি দিল্লী যাচ্ছেন। তবে তাঁর এই দিল্লী যাত্রার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই বলেই জানিয়েছেন তিনি। সূত্রের খবর, মুকুল রায়ের ভাবশিষ্য সব্যসাচীর বিজেপিতে যোগদান চূড়ান্ত হয়ে গিয়েছে। কিন্তু, বিজেপি নেতৃত্ব এখনও সবুজ সঙ্কেত না দেওয়ায় অপেক্ষা করতে হচ্ছে সব্যসাচীকে। সম্ভবত, অন্য বিধায়কদের মতো দিল্লীতে নয়, কলকাতার অফিসে বিজেপিতে যোগ দিতে চান সব্যসাচী দত্ত। ঘটনাচক্রে সব্যসাচীকে বিধাননগর পুর নিগমের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে কার্যত তাঁর সঙ্গে সম্পর্কের পাট চুকিয়েছে তৃণমূল। তাই রাজারহাট নিউটাউন বিধানসভায় “দিদিকে বলো” কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে বিধাননগরের ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়কে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *