সূর্য সরকার।
স্বাধীনতা দিবসের আগের দিন রাতে শহরে আবারও দুর্ঘটনায় প্রাণনাশের ঘটনা ঘটল। ফের মা উড়ালপুলেই ঘটল পথ দুর্ঘটনা। তাতে মারা গেলেন এক ব্যক্তি। নাম উত্তম ঘোষাল, বয়স ৪৬। বেহালার পর্ণশ্রীর বাসিন্দা। পেশায় সানমার্গ হিন্দি খবরের কাগজের কর্মী। বুধবার রাতে মোটরবাইক চালিয়ে মা-ফ্লাইওভার দিয়ে বাড়ি ফিরছিলেন উত্তম। বাইকের পেছনে বসেছিলেন জয়দেব হাজরা নামে অপর এক ব্যক্তি। আচমকা ব্রিজের ওপরই দুর্ঘটনা ঘটে যায়। প্রায় ৩৫ ফুট নিচে পড়ে যান জয়দেব। কিন্তু উত্তম ব্রিজের মধ্যেই ছিটকে পড়েন। জয়দেবকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষনা করেন।
অপরদিকে গুরুতর জখম অবস্থায় উত্তম হাজরাকে নিয়ে যাওয়া হয় চিত্তরঞ্জন হাসপাতালে। উত্তমের ছেলে সঞ্জু ঘোষালের অভিযোগ, তখনও বাবা বেঁচে ছিলেন।
স্ট্রেচারের মধ্যেই রেখে দেওয়া হয়েছিল তাঁকে। কোনও চিকিৎসাই করা হয়নি। শুধুমাত্র এক্স-রে করা হয়েছিল। অক্সিজেন টুকুও দেওয়া হয়নি। প্রায় দেড় থেকে দু’ঘন্টা পড়েছিল তিনি। যার জেরে বিনা চিকিৎসাতেই মৃঁত্যু হয় তাঁর। মৃতের ছেলের দাবি, শুধুমাত্র একটা “পা” ফ্যাকচার হয়েছিল এবং সামান্য মুখের একপাশে ছোড়ে গেছিল। এদিকে রাতেই চিকিৎসকদের বিরুদ্ধে থানায় অভিযোগ করতে যান মৃতের পরিবারের লোকজনরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news