Breaking News
Home / TRENDING / সব্যসাচীকে সরিয়ে মেয়র তাপস! আদি হঠিয়ে নব্যদের দাপট তৃণমূলে

সব্যসাচীকে সরিয়ে মেয়র তাপস! আদি হঠিয়ে নব্যদের দাপট তৃণমূলে

নীল রায়। আদি তৃণমূল সব্যসাচী দত্তকে বহিস্কার করে, বিধাননগরের মেয়রের দায়িত্ব পেতে চলেছেন তৎকাল তৃণমূলী তাপস চট্টোপাধ্যায়। রবিবারের বৈঠকেই বেশিরভাগ কাউন্সিলর নাকি সব্যসাচীকে সরিয়ে তাপসকে মেয়র করার দাবি জানিয়েছেন। এমনটাই রটিয়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। আগামী বুধবার বিধাননগর কর্পোরেশনের কাউন্সিলরদের বৈঠক ডাকা হয়েছে। সূত্রের খবর সেখানেই সব্যসাচীর ওপর অনাস্থা এনে নতুন মেয়র হিসেবে তাপস চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব করা হবে। এমন সিদ্ধান্তের কথা জানাজানি হতেই তৃণমূল কংগ্রেসের আদি কর্মীদের মনে প্রশ্ন উঠে গিয়েছে তাহলে কি দলের দখল ক্রমশই তৎকাল বা নব্য তৃণমূলীদের হাতে চলে যাচ্ছে? কারণ রাজারহাট নিউটাউন এলাকা সিপিএমের দুর্ধর্ষ নেতা তাপস চট্টোপাধ্যায় তৃণমূলে যোগদান করেছে ২০১৫ সালে। ‌সব্যসাচী দত্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন সেই নব্বই-এর দশক থেকে। তাই এখন প্রশ্ন উঠছে সব্যসাচী দত্তর মত পুরনো দিনের তৃণমূল নেতাকে সরিয়ে, মেয়র পদে কি আর কোনও যোগ্য লোক ছিল না তৃণমূলের কাছে? আড়ালে আবডালে কর্মী মহলে তৎকাল তৃণমূলীদের দাপটে আদি তৃণমূল কর্মীরা কী ক্রমশ কোণঠাসা হয়ে যাচ্ছে?  তাপস-সব্যসাচীর ঘটনাকে কেন্দ্র করে আবার সামনের সারিতে চলে এসেছে সেই আলোচনা ! কারণ রবিবার রাতে সব্যসাচীকে পাশে নিয়ে বিধাননগর সুইমিংপুল ক্লাবে মুকুল রায় বলেছেন “তাপস চট্টোপাধ্যায় ও রবীন মন্ডলের মতো সিপিএম নেতাদের দাপটে যখন রাজারহাট এলাকায় কেউ মৃত তৃণমূল কর্মীদের কবরে মাটিতে যেতে পারতেন না। সেই সময় সব্যসাচী আর আমি সেখানে গিয়ে কর্মীদের মাটিতে কবর দিয়েছিলাম।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *