ওয়েব ডেস্ক:
শেষ পর্যন্ত অমিত শাহের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত। নেতাজি ইন্ডোরের জনজাগরণ সভামঞ্চে সব্যসাচী দত্তের হাতে গেরুয়া পতাকা তুলে দেন দিলীপ ঘোষ।
বিজেপিতে যোগদানের পর নিজের সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র ভূয়সী প্রশংসা করেন সব্যসাচী। বলেন, মোদী এমন একজন নেতা, যাঁর কাছে দেশ সবার আগে। তিনিও মনে করেন, আগে দেশ, তারপর দল, তারপর ব্যক্তি। এদিন মোদীর বিদেশনীতিরও প্রশংসা করেন সব্যসাচী দত্ত। কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ বিলোপ নিয়েও সওয়াল করেন। বলেন, ‘কাশ্মীরি ভাইবোনেরা এখন সুন্দরদিনের স্বপ্ন দেখছে।’
অমিত শাহকে সব্যসাচীর অনুরোধ, “কাশ্মীর ঠান্ডা করেছেন। এবার বাংলাকে ঠান্ডা করুন।” এমনকী মঙ্গলবার নেতাজি ইন্ডোরে পশ্চিমবঙ্গে এনআরসি-র পক্ষেও সওয়াল করতে দেখা গেল সব্যসাচী দত্তকে। তাঁর বক্তব্য, “অনুপ্রবেশকারীদের কোনও জায়গা নেই। বাংলাকে পাকিস্তান বানানোর চক্রান্ত চলছে। বাংলা যেন পাকিস্তান না হয়ে যায়। তাই বাংলায় এনআরসি করুন।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news