জয় ঘোষ:
অমিত শাহকে স্বাগত জানাতে প্রস্তুত নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। ইতিমধ্যে কানায় কানায় ভরে গিয়েছে স্টেডিয়াম। চোখে পড়ার মতো ভিড় হয়েছে রাজ্যে বিজেপির অন্যতম বৃহত্তম সমাবেশে। মূলত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তৃতা শুনতেই গোটা রাজ্য থেকে অসংখ্য বিজেপি সমর্থক এসেছেন। ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন স্বেচ্ছাসেবকরা।
ইতিমধ্যে মঞ্চে উপস্থিত সায়ন্তন বসু, রাজু বন্দ্যোপাধ্যায় ও প্রতাপ বন্দ্যোপাধ্যায়, লকেট চটোপাধ্যায়ের মতো বিজেপি নেতারা।
অন্যদিকে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে নেতাজি ইন্ডোরে পৌঁছে গেছেন সব্যসাচী দত্ত। সূত্রের খবর, অমিত শাহের উপস্থিতে দিলীপ ঘোষের হাত থেকে বিজেপির দলীয় পতাকা তুলে নেবেন সব্যসাচী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news