সবর্না চট্টোপাধ্যায়
রাত হয়েছে অনেক
ইনসোমনিয়া
কে যেন ডাকছে বারবার।
কিছু বেয়াদপ স্মৃতি হাতুড়ি পেটাচ্ছে ক্রমাগত।
রক্ত ঝরছে। আমি যন্ত্রণা মাপছি আজ পনেরো দিন হল।
আর, ভোর রাতে ড্রয়ার খুলে গিলে নিচ্ছি
ব্রহ্মাস্ত্র।
ঘুম
ইনসোমনিয়া ঢাকছে লাগাতার ওষুধ।
ওদিকে, বৈশাখী দ্বীপে আটকে আছে জাহাজ।
নোঙর নেই। ঢেউ নেই। নেই কোন চালক।
শুধু মোটা বালি আর ধুলো ধুলো কুয়াশার ছাপ!
জঙ্গল
রাত হলে এভাবেই জেগে ওঠে তারাগুলো। শেয়ালের ডাক শুনতে বারান্দায় আসি।
এখানে কোন গাছপালা নেই কাছাকাছি।
শুধু জঙ্গল আছে, মানুষের।

ভ্রম
জিম থেকে ফিরে দেখি তিনটে অ্যাবস স্পষ্ট
হচ্ছে বেশ। এখন আর ঝুলে পড়া নেই।
প্রেগন্যান্সি মার্ক নেই।
শুধু ‘আমি’টায় জং ধরে গেছে,
ভিজে ভিজে।
স্বপ্ন
ফোনটা পাওয়ার পর মনে হয়েছিল,
এইতো আবার উথলে উঠছে দুধ
ছলকে পড়ছে মদ
আষাঢ়ে ভিজছে পলিমাটি।
আমরা যেন খোলা ছাদে, শূন্যে তুলেছ কোমর। আমরা যেন বাথটবে, কামড়ে ধরছ আঙুল…
ঘামে সপসপে
প্রতিটা ঘুমের ভেতর!
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news
খুবই পরিশীলিত লেখা । তোর কবিতা আমার খুব প্রিয় হ