ওয়েব ডেস্ক:
তিনি মচকাবার নেত্রী নন, আজ একুশের মঞ্চ থেকে নিজের বক্তব্যে বুঝিয়ে দিলেন মমতা। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ প্রসঙ্গে বললেন, যাঁরা কেন্দ্রীয় হারে ডিএ চাইছেন, তাঁরা কেন্দ্র সরকারের চাকরি করুন। ব্যালটের দাবিতে দিলেন একগুচ্ছ যুক্তি। বললেন—
আমেরিকা, ফ্রান্স, নেদারল্যান্ড, জাপানে কেন ইভিএম-এ ভোট হয় না? শুধু ভারতে? কেন হবে এটা?
ব্যালটে ভোট হবে, পুরসভা-পঞ্চায়েত ভোট ব্যালটে করে আমরা পথ দেখাব।
১৯-এর নির্বাচনটা একটা মিস্ট্রি, হিস্ট্র নয়, মিস্ট্রি।
রাজ্যে কর্মসংস্থান নিয়ে একগুচ্ছ দাবি করেন এদিন তৃণমূল সুপ্রিমো। বলেন—
বীরভূমের দেউচা-পাঁচামি কয়লা খনি হচ্ছে, সেখানে বহু যুবক-যুবতী কাজ পাবে।
কানপুর থেকে নাগপুর থেকে মেধাবী ছেলেরা এখানে আসছে।
প্রকল্প তৈরি করেছি, ৫ লক্ষ বেকারের চাকরি হবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news