Breaking News
Home / TRENDING / আগস্ট মাসেই বাজারে আসবে রাশিয়ায় আবিস্কৃত করোনার ভ্যাকসিন

আগস্ট মাসেই বাজারে আসবে রাশিয়ায় আবিস্কৃত করোনার ভ্যাকসিন

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

করোনা ভাইরাসের ভ্যাকসিন (Coronavirus Vaccine) নিয়ে যুগান্তকারী পদক্ষেপ নিতে চলেছে রাশিয়া। রাশিয়ার মিলিটারি ও সরকারি গবেষকদের দ্বারা প্রস্তুত করোনা ভাইরাসের ভ্যাকসিন বর্তমানে দ্বিতীয় দফার ট্রায়ালে রয়েছে। এবং সবকিছু ঠিকঠাক চললে ১০ অগাস্ট বা তার আগেই রাশিয়ার গ্যামেলিয়া ইনস্টিটিউটের (Russia Gamelia University) তৈরি করোনা ভ্যাকসিন বাজারে আনার অনুমোদন পাওয়া যাবে। এই ভ্যাকসিন চূড়ান্ত অনুমোদন পেয়ে গেলে সবার আগে করোনার ফ্লন্টলাইন স্বাস্থ্যকর্মীদের জন্য ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে রাশিয়ান সরকারের পক্ষ থেকে।

রাশিয়া এর আগেও গোটা বিশ্বকে নানাক্ষেত্রে পথ দেখিয়েছে। পৃথিবীতে প্রথম করোনার ভ্যাকসিন আবিষ্কারের যে সম্ভাবনা রাশিয়ায় দেখা দিয়েছে তাকে ১৯৫৭ সালে সোভিয়েত ইউনিয়নের দ্বারা বিশ্বের প্রথন স্যাটেলাইট লঞ্চের সঙ্গে তুলনা করেছেন রাশিয়ার অর্থ দফতরের প্রধান কিরিল দিমিত্রিভ। এই অর্থ দফতরই ভ্যাকসিন গবেষণায় অর্থ সরবরাহ করেছে।
অক্সফোর্ড ইউনিভার্সিটির তৈরি করোনা ভাইরাসের ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল ভারতেও হবে বলে আগেই জানানো হয়েছিল। দেশের পাঁচটি জায়গা বেছে নেওয়া হয়েছে ট্রায়ালের জন্য। এই পাঁচটি পৃথক জায়গায় স্বেচ্ছাসেবকদের শরীরে পরীক্ষামূলক ভাবে প্রয়োগ করা হবে এই ভ্যাকসিন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *