Breaking News
Home / TRENDING / মুকুলের দিল্লির বাড়িতে ফের মোদি-শাহের ছবি সহ গেরুয়া ধ্বজা

মুকুলের দিল্লির বাড়িতে ফের মোদি-শাহের ছবি সহ গেরুয়া ধ্বজা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

আবারও মুকুল রায়ের (Mukul Roy) দিল্লির বাড়িতে মোদি-শাহ সহ বিজেপি নেতাদের ছবির সঙ্গে গেরুয়া ধ্বজা জ্বলজ্বল করছে। সম্প্রতি পশ্চিমবঙ্গের বেশকিছু সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল যে, বিজেপি নেতা মুকুল রায়ের বাড়ি থেকে নাকি মন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) ছবি রাতারাতি সরিয়ে ফেলা হয়েছে। মুছে দেওয়া হয়েছে নামো নিশান। সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশ হওয়ার পরেই জোর জল্পনা শুরু হয়েছিল মুকুলের রাজনৈতিক অবস্থান নিয়ে। কোনও কোনও সংবাদমাধ্যম মুকুলের গেরুয়া শিবির ত্যাগ শুধুমাত্র সময়ের অপেক্ষা বলেই ভবিষ্যৎবাণী করে দিয়েছিলেন। এমনটা উল্লেখ করা হয়েছিল, ফের তিনি যোগ দিতে চলেছেন তৃণমূল কংগ্রেসে (TMC)।

কিন্তু গত রবিবার নিজের বিধাননগরের বাসভবনে বসে সাংবাদিক সম্মেলনে মুকুল জানিয়েছিলেন, তাঁর দলত্যাগের যে খবর সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে তাতে তিনি ব্যথিত। তিনি বিজেপিতে ছিলেন, আছেন ও থাকবেন। সাংবাদিক বৈঠকে প্রাক্তন রেলমন্ত্রী জানিয়েছিলেন, আর দিল্লির বাসভবন থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রাক্তন সভাপতি অমিত শাহের ছবি সরিয়ে দেওয়ার যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ। চলতি বছর দিল্লিতে বিধানসভা নির্বাচনের কারণে সব সরকারি কোয়ার্টার থেকে রাজনৈতিক পোস্টার, ব্যানার ও পতাকা সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। নির্দেশমতো ওই সময় যাবতীয় পোস্টার-ব্যানার, হোডিং সহ পতাকা খুলে ফেলতে হয়েছিল তাঁকে। তাই এখন দিল্লির বাসভবনের বাইরে কোনও ছবি নেই। সঙ্গে তিনি আরও জানিয়েছিলেন, দিল্লির অফিসকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে শীঘ্রই তার দিল্লির বাসভবনে গেরুয়া পতাকা সহ নেতাদের ছবি লাগিয়ে দেওয়া হয়।

মুকুলের কথামতো কাজ। বুধবার ব্যানার চোখে পড়েছে মুকুল রায়ের বাড়ি দেওয়ালে। ব্যানারে যেমন রয়েছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি ও অমিত শাহ। সেখানে রয়েছেন বিজেপির (BJP) কেন্দ্রীয় কমিটির সভাপতি জেপি নাড্ডা, পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ মুকুল রায়ের ছবি। এছাড়াও ওই পোস্টারেই ছোট করে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত ১৮ জন সাংসদের ছবিও। মূল হোডিংয়ে লেখা রয়েছে, “বাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠায় আমাদের একমাত্র লক্ষ্য”। বাংলার রাজনীতিতে চাণক্য বলে পরিচিত মুকুলের বাড়িতে দেওয়া হোডিং মারফত যেমন তাঁর রাজনৈতিক অবস্থান স্পষ্ট করা হয়েছে, তেমনি তাঁর লক্ষ্য প্রসঙ্গেও সুস্পষ্ট মতামত ব্যক্ত করা হয়েছে বলেই মত জাতীয় রাজনীতির কারবারীদের।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *