Breaking News
Home / TRENDING / “মোদির সমালোচনা করলে বিশ্বাসযোগ্যতা হারাবে” রাহুলকে পরামর্শ শরদ পাওয়ারের

“মোদির সমালোচনা করলে বিশ্বাসযোগ্যতা হারাবে” রাহুলকে পরামর্শ শরদ পাওয়ারের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সমালোচনা করলে রাহুল গাঁধীর (Rahul Gandhi) বিশ্বাসযোগ্যতা হ্রাস পাবে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে রোজ একটি করে ভিডিও প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি। বুধবার এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে শরদ পাওয়ার (Shrad Pawer) বলেছেন, “মোদি সম্পর্কে রাহুল ব্যক্তিগত মতামত জানিয়েছেন। কিন্তু আমরা দেখেছি, কেউ যদি একজনকেই ব্যক্তিগতভাবে আক্রমণ করেন, তাঁর নিজের বিশ্বাসযোগ্যতা হ্রাস পায়।” এনসিপি নেতা এই মন্তব্য যে রাহুল গাঁধীর বিশ্বাসযোগ্যতা প্রশ্ন তুলে দেওয়া তা স্বীকার করে নিচ্ছেন জাতীয় রাজনীতির কারবারিরা।

শরদ বলেন, “রাহুলকে সারা দেশ সফর করতে হবে। দলের কর্মীদের সঙ্গে দেখা করতে হবে। কয়েক বছর আগে তিনি এই কাজটিই করেছিলেন। আগামী দিনেও তাঁকে সফর করতে হবে। এভাবে দলের কর্মীদের একজোট করা যায়।” তিনি আরও বলেছেন, “গত কয়েক বছর ধরে কংগ্রেসের যা হাল দেখছি, তাতে একটা কথাই মনে হয়। কংগ্রেসকে ঐক্যবদ্ধ রাখতে পারেন একমাত্র গান্ধী পরিবারের সদস্যরা। সনিয়াজি কংগ্রেসকে ঐক্যবদ্ধ রেখেছেন। কংগ্রেস সদস্যরা এখন রাহুলকে চান। এটা অবশ্য কংগ্রেসের অভ্যন্তরীণ বিষয়। দলের কর্মীরাই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। কিন্তু আমি মনে করি, এখন রাহুলের হাতে দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত।”

প্রসঙ্গত, শরদ পাওয়ারের এমন মন্তব্য প্রকাশ্যে আসার পরই বেজায় অস্বস্তিতে পড়েছেন কংগ্রেস নেতৃত্ব। ২০০৪ সালের লোকসভা নির্বাচনের সময় থেকেই কংগ্রেসের জোটসঙ্গী পাওয়ার। বর্তমানে কংগ্রেস ও এনসিপির সমর্থনে মহারাষ্ট্রে ক্ষমতায় এসেছে শিবসেনা। প্রায় সাত মাস হল মহারাষ্ট্রে তিন রাজনৈতিক দলের জোট সরকার চালাচ্ছেন উদ্ভব ঠাকরে। তেমনই একটি দলের শীর্ষ নেতারা মুখ থেকে রাহুল গাঁধীর নেতৃত্বে প্রসঙ্গে এহেন অনাস্থা প্রকাশ করাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *