চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স-
জল্পনাটা অনেক দিন ধরেই চলছিল, মুখবদল হতে পারে বীথির। মাত্র তিন মাসেই ‘মেয়েবেলা’ সিরিয়াল থেকে বিদায় নিলেন রূপা গঙ্গোপাধ্যায়। দীর্ঘ আট বছর পর ফের ছোট পর্দায় ফেরেন রূপা গঙ্গোপাধ্যায়। ‘মেয়েবেলা’ সিরিয়ালের মাধ্যমেই টিভি পর্দায় তাঁর প্রত্যাবর্তন। সিরিয়ালে নায়কের মা বীথির চরিত্রে দেখা যাচ্ছিল তাঁকে। ছেলের নতুন বিয়ের পর থেকেই শুরু হয়েছে এক টানাপড়েন। ছেলের বৌকে মোটে পছন্দ করছে না শাশুড়ি।

এমন চরিত্রে রূপাকে মেনে নিতে পারছেন না তাঁর অনুরাগীরা। তাই জল্পনাটা অনেক দিন ধরেই চলছিল, মুখবদল হতে পারে বীথির। তাই বেশ কয়েক দিন ধরেই সিরিয়ালেও দেখা মিলছিল না তাঁর। সিরিয়ালের প্লট অনুযায়ী বাপের বাড়িতে ছিল বীথি। অবশেষে ফিরল সে, তবে রূপার জায়গায় নতুন বীথি হলেন অভিনেত্রী অনুশ্রী দাস।

তবে হঠাৎ কেন এই সিদ্ধান্ত? ইন্ডাস্ট্রিতে কান পাতলেই শোনা যাচ্ছে নানা কথা। রূপা নিজেই এই চরিত্রটি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বলে খবর। ধারাবাহিকে বীথি চরিত্রটিকে যে ভাবে দেখানো হচ্ছিল, তা মোটেই পছন্দ ছিল না রূপার। সাথে সাথে তাঁর রাজনৈতিক কর্মব্যস্ততা যেমন একটা কারণ, তেমনই শোনা যাচ্ছিল, এ ছাড়া, তাঁর পারিশ্রমিক নিয়েও নানা গুঞ্জন শোনা যাচ্ছিল।
অন্য দিকে, অনুশ্রী দাস ছোট পর্দার পরিচিত মুখ। ‘এক্কা দোক্কা’ থেকে ‘মোহর’, ‘বালিঝড়’, ‘খড়কুটো’ ধারাবাহিকে দেখা মিলেছে তাঁর। এ বার বীথির চরিত্রে দেখা যাবে অনুশ্রীকে। এখন দেখার পালা দর্শক কতটা আপন করে নিতে পারেন অনুশ্রীকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news