Breaking News
Home / TRENDING / লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে বাড়ছে ক্রিকেটের সম্ভবনা

লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে বাড়ছে ক্রিকেটের সম্ভবনা

চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ এবার লস অ‌্যাঞ্জেলেস অলিম্পিকের অন্তর্ভুক্ত হতে চলেছে ক্রিকেট, এমনটাই ধারনা করছেন ক্রিয়াবিশেষঞ্জরা। যত দিন যাচ্ছে, ততই এই সম্ভবনা উজ্জ্বল হচ্ছে। সম্প্রতি আইসিসি চেয়ারম‌্যান গ্রেগ বার্কলে বলেছেন যে, লস অ‌্যাঞ্জেলেস আর ক্রিকেট–দুইয়ের জন‌্যই ব‌্যাপারটা ‘উইন-উইন সিচুয়েশন’। আর এই কোথা শনার পর থেকেই আরও বেশি আশার আলো দেখতে পাচ্ছেন ক্রিকেটের প্রেমিরা। সুত্র মারফৎ জানা যাচ্ছে, লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট কে অন্তর্ভুক্ত করার ভালোরকম সম্ভবনা রয়েছে। আগামী জুন মাসে পুরো বিষয় পরিষ্কার হবে বলেই অনুমান করা হচ্ছে। যদি এই বিষয় টি সত্যি হয় তবে এটি খেলাধুলোর পাশাপাশি অলিম্পিকের পক্ষেও বড় ব‌্যাপার হবে। কারণ অলিম্পিকও ভারতের সুবিশাল বাজারে ঢোকার প্রবেশপত্র পেয়ে যাবে। দর্শক সংখ‌্যা, উত্তুঙ্গ আগ্রহ যদি বিচার্য হয়, ক্রিকেটের অলিম্পিকে অন্তর্ভুক্ত হওয়া মোটেই আশ্চর্যের কিছু নয়। সবচেয়ে বড় কথা, আইওসি-র কাছে এটা একটা বিশাল বড় সুযোগ। কারণ, দক্ষিণ এশিয়ার লক্ষ লক্ষ মানুষ ক্রিকেট দেখেন, খেলাটাকে উপভোগ করেন। যে বাজারটা এখনও আইওসি-র অধরা। ক্রিকেটই এই পথ খুলে দেবে। অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তির ‘বিড’ করছেন যাঁরা, তাঁদেরও সমগ্র ব‌্যাপারটা নিয়ে বেশ আশাবাদী দেখাচ্ছে। তারা বলছেন যে, অলিম্পিকে ক্রিকেট একবার ঢুকে গেলে, অলিম্পিকের আধিপত‌্য পৃথিবীতে আরও বেড়ে যাবে। এখন প্রশ্ন হল, কেন এত দিন অলিম্পিকে অন্তর্ভুক্তি ঘটেনি ক্রিকেটের? এক্ষেত্রে অনেকটাই বাহবা দিতে হবে বর্তমান ক্রীড়া প্রশাসকদের। যাঁরা মনে করেন, শুভমান গিল বা হ‌্যারি ব্রুকের গলায় অলিম্পিক পদক থাকলে তাতে আদতে লাভ হবে খেলাটারই। তবে এখনই সব কিছু চূড়ান্ত না হলেও লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের সংযুক্তিকরনের সম্ভবনা বেশ জোড়াল ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *