Breaking News
Home / TRENDING / প্রয়াত রুমা গুহ ঠাকুরতা

প্রয়াত রুমা গুহ ঠাকুরতা

নীল রায়:

প্রয়াত হলেন প্রবীণ গায়িকা তথা অভিনেত্রী রুমা গুহ ঠাকুরতা। সোমবার ভোরে কলকাতার বালিগঞ্জ প্লেসের বাড়িতে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। বেশ কয়েক বছর ধরে মুম্বইতে পুত্র অমিত কুমারের কাছেই থাক ছিলেন তিনি। সম্প্রতি তাঁকে মুম্বই থেকে কলকাতার বালিগঞ্জ প্লেসের বাড়িতে আনা হয়েছিল। এদিন সেখানেই মারা যান তিনি।

অভিনেত্রী ও গায়িকা হিসেবে যেমন তার পরিচিতি ছিল, তেমনি তার আরও একটি পরিচয় ছিল তাঁর, তিনি কিংবদন্তি গায়ক কিশোর কুমারের প্রথম স্ত্রী ছিলেন। অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার আশিতে আসিও না ছবিটি আজও বাঙালি দর্শকদের মনে গেঁথে আছে। এমন বর্ষিয়ান শিল্পীর প্রয়াণে শোকের ছায়া টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *