চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) আত্মনির্ভর ভারত গড়ে তোলার কথা বলেছিলেন। তিনি বলেন করোনা সংকটে দেশের নিজস্ব শক্তি এবং উৎপাদনের উপর নির্ভর করলে খারাপ সমযেও এগিয়ে যাবে দেশ। সেই কথা মাথায় রেখেই কিছুদিন আগে অমিত শাহ দেশের আধাসামরিক বাহিনীর ক্যান্টিনে দেশীয় পণ্য ব্যবহারের ওপর জোর দেন। এবার সেই চিন্তাকেই এগিয়ে নিয়ে যাবার কথা ভাবনা চিন্তা শুরু করল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। ‘স্বদেশী জাগরণ ‘মঞ্চ নামে আরএসএসের (RSS) একটি শাখা দেশব্যাপী স্বদেশী স্বাবলম্বন অভিযান বলে একটি প্রকল্প শুরু করেছে।
সমস্ত স্থানীয় পণ্যকে গুরুত্ব দেওয়া এই প্রকল্পের সবথেকে বড় উদ্দেশ্য। এর জন্য জেলা স্তরে বিভিন্ন কমিটি তৈরি করা হবে তারাই সাধারণ মানুষেকে দেশীয় জিনিস ব্যবহারের গুরুত্বের কথা বুঝিয়ে বলবেন বলে জানানো হয়েছে সংস্থার তরফ থেকে। শুধু তাই নয় ছোট ব্যবসায়ী এবং শিল্পপতিদের ছোটখাট সমস্যা সমাধান করে দেবেন এঁরাই। স্বদেশী জাগরণ মঞ্চের আহ্বায়ক অশ্বিনী মহাজন বলেছেন, এই সংস্থা সমস্ত ক্ষেত্রগুলো বিভাজন করে কোন জায়গায় কোন ক্ষেত্রে মানুষের দেশীয় শিল্পকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য প্রয়োজন হচ্ছে সেই সমস্ত জায়গা চিহ্নিত করবে।
এরপরের থেকে প্রয়োজন অনুযায়ী তাঁদের দিকে বাড়িয়ে দেওয়া হবে সাহায্যের হাত। সংঘ পরিবারের চল্লিশটি সংস্থা এই পুরো ব্যাপারটির দিকে নজর রাখবে। গত সপ্তাহেই নরেন্দ্র মোদী লোকালের জন্য ভোকাল হতে বলেছিলেন। তিনি বলেছিলেন যে সমস্ত সংস্থা এখন ব্র্যান্ড সেগুলো কোন একসময় স্থানীয় সংস্থায় ছিল। সাধারণ মানুষের উদ্যোগে এবং চেষ্টায় তা ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। সেই একই রকম চেষ্টা যদি ভারতবর্ষের মানুষ করেন তাহলে দেশ এগিয়ে যাবে অনেকটাই। মহাজন এক সংবাদ সংস্থাকে বলেন গ্লোবালাইজেশন থেকে বেরিয়ে এসেছে এবার দেশের দিকে নজর দেওয়ার সময় এসেছে !
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news