চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
দেশে বহুল ব্যবহৃত ২৭টি কীটনাশককে নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্রীয় সরকার (Central Government)। তাঁদের মতে মানুষ এবং পশুর পক্ষে কীটনাশক (Pesticides) গুলো অত্যন্ত ক্ষতিকারক! যদিও সংশ্লিষ্ট সংস্থার দাবি তাদের কীটনাশকে এমন কিছুই নেই যা মানুষ বা পশুর কোন ক্ষতি করতে পারে। দেশে বহুল ব্যবহৃত ৬৬ টি কীটনাশক এর মধ্যে ২৭ টি কীটনাশক আলাদা করে নিয়ে সে গুলি ক্ষতিকারক বলে জানিয়েছে কৃষি এবং স্বাস্থ্য মন্ত্রক । সরকারি সূত্রের খবর এই সমস্ত কীটনাশক নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে একটি বিবৃতির মাধ্যমে।
৪৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট সমস্ত সংস্থাকে এর জন্য জবাবদিহি করতে বলা হয়েছে। চূড়ান্ত নির্দেশিকার আগে ১৪ দিন সময় নিয়ে পুরো ব্যাপারটি খতিয়ে দেখা হবে। কৃষি দপ্তরের এক আধিকারিকের মতে, এই পেস্টিসাইড এর মধ্যে রয়েছে মনোক্রটফস, এসিফেট, কার্বোফুরান, কার্বেন্ডাজিম নামে নানা ক্ষতিকারক যৌগ। বিশেষজ্ঞরা জানিয়েছেন এগুলো সবই মাটি এবং জলের পক্ষে ক্ষতিকারক। শুধু তাই নয় এগুলো ক্ষতিকারক মৌমাছির পক্ষও যারা পলিনেশন এ সাহায্য করে। কৃষি দপ্তরের আর এক আধিকারিকের কথায়, যে ৬৬ টি পেস্টিসাইড রিভিউ করা হয়েছে। তার মধ্যে দুই বছর আগেই ১৮টি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল।
চলতি বছরে আরও ২৭ টি কীটনাশককে নজরদারির আওতায় আনা হয়েছে। ৬টি কে বিশেষভাবে খতিয়ে দেখা হচ্ছে! তবে এর মধ্যে ১৫ টি মাটি জল এবং মানুষের পক্ষে নিরাপদ বলে মনে করছেন আধিকারিকরা। যদিও সরকারের এই সিদ্ধান্তে মোটেই খুশি নয় বিভিন্ন সংস্থা। ক্রপ কেয়ার ফেডারেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান আর ডি শ্রফ বলেছেন, তারা কুড়ি হাজার কোটি টাকার কীটনাশক সারা পৃথিবী থেকে আমদানি করেন !এরমধ্যে আমেরিকা থেকে আনা হয় বহু কীটনাশক। যে কীটনাশক গুলোকে নিষিদ্ধ করা হয়েছে তার ৭০ শতাংশ আমেরিকা থেকে আনা। তাঁর দাবি তাদের কীটনাশকের ক্ষতিকারক কোনো কিছুই নেই ! পুরো ব্যাপারটা নিয়ে সরকারের সঙ্গে কথা বলবে বলে জানিয়েছেন তাঁরা !
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news