Breaking News
Home / TRENDING / মোদি-শাহ সব সময় জেতাবেন না, পরবর্তী নেতৃত্বের পুনর্বিন্যাস চায় সঙ্ঘ

মোদি-শাহ সব সময় জেতাবেন না, পরবর্তী নেতৃত্বের পুনর্বিন্যাস চায় সঙ্ঘ

নিজস্ব প্রতিনিধি।

শুধু মোদি-শাহ নয় দলকেও জিততে হবে। এই মর্মে বিজেপির প্রতি কড়া বার্তা দিল সঙ্ঘ। তাদের ইংরাজি মুখপত্রে আরএসএস (RSS) স্পষ্ট জানিয়েছে, শুধুমাত্র মোদি আর অমিত শাহ, সব নির্বাচনেই জিতবেন, এমনটা ধরে নেওয়া অনর্থক। দলের পরবর্তী নেতৃত্বকেও জয় আনার উপযুক্ত হতে হবে। এই ব্যাপারে সঙ্ঘের দাওয়াই নেতৃত্ব নতুন করে সাজাতে হবে।

দিল্লির পরাজয়ের পর ইতিমধ্যেই কারন অনুসন্ধানে নেমেছে বিজেপি। তারই মধ্যে সঙ্ঘের এই পর্যবেক্ষণ বিজেপির পক্ষে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সামনেই বিহার নির্বাচন, তারপর পশ্চিমবঙ্গ। দিল্লির ফলাফল থেকে শিক্ষা নিয়ে এবং সঙ্ঘের পরামর্শ মাথায় নিয়ে বিজেপি কোন পথে চলে, এখন সেইদিকেই নজর রাজনৈতিক পর্যবেক্ষকদের।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *