নিজস্ব প্রতিনিধি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) প্রশংসায় পঞ্চমুখ হলেন সুপ্রিম কোর্টের বিচারপতি। বহুমুখী প্রতিভা ও আন্তর্জাতিক স্তরে স্বীকৃতিপ্রাপ্ত দূরদর্শী এমনই সব বিশেষণে ঘুরিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। শনিবার সুপ্রিম কোর্ট আয়োজিত ‘আন্তর্জাতিক বিচারবিভাগীয় সম্মেলন’-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।সেই মঞ্চেই প্রধানমন্ত্রীর প্রশংসা করেন সুপ্রিম কোর্টের বিচারপতি অরুণ মিশ্র (Arun Mishra)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবডে-সহ সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতিরা।
বিচারপতি অরুণ মিশ্র বলেন, ‘‘যিনি আন্তর্জাতিক মাপের চিন্তাভাবনা করেন, দেশের পরিস্থিতি অনুযায়ী কাজ করেন, সেই বহুমুখী প্রতিভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দীপক বক্তৃতার জন্য ধন্যবাদ জানাই।’’ অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন অন্যান্য দেশের শীর্ষ আদালতের বিচারপতিরাও। প্রকাশ্য মঞ্চে এদিন প্রধানমন্ত্রীর প্রশংসা করা প্রশ্ন তুলেছে আইন মহলের একাংশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news