নিজস্ব প্রতিনিধি।
দু’দফায় তৃণমূলের পুর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ২ মার্চ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, ও ৩ মার্চ তৃণমূল ভবনে। প্রথম দিনের বৈঠকে রাজ্যের সমস্ত পুরসভার চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, পুর নিগমের মেয়র, ডেপুটি মেয়রদের সঙ্গে। দ্বিতীয় দিন কলকাতার পুর নিগমের প্রতিনিধিদের সঙ্গে।
দলের কাউন্সিলরদের কাজকর্মের মূল্যায়ন করতেই আগামী ২ মার্চ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক ডাকলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই জানা গিয়েছে। প্রায় ১০৭ টি কর্পোরেশন এবং পুরসভার মেয়র, ডেপুটি মেয়র, চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানসহ সব পুর প্রতিনিধিদের এই বৈঠকে রাখা হয়েছে। প্রথমে এই বৈঠক ডাকা হয়েছিল তৃণমূল ভবনে। কিন্তু, পরে পর্যাপ্ত স্থানের কথা মাথায় রেখেই স্থান বদলাতে বাধ্য হয়েছে তৃণমূল নেতৃত্ব।
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রায় সাড়ে ১৪ হাজার জনপ্রতিনিধি উপস্থিত থাকবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই জমা পড়েছে পরামর্শদাতা প্রশান্ত কিশোরের রিপোর্ট। সেখানে কাউন্সিলরদের কাজের মূল্যায়ন রিপোর্ট প্রকাশ করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর ৩ মার্চ তৃণমূল (TMC) ভবনে শুধুমাত্র কলকাতা পুরসভার সব জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news