Breaking News
Home / TRENDING / জেএনইউ হামলার দায় নেওয়া হিন্দু রক্ষা দলের সঙ্গে সঙ্ঘের কোনও সম্পর্ক নেই : জিষ্ণু বসু

জেএনইউ হামলার দায় নেওয়া হিন্দু রক্ষা দলের সঙ্গে সঙ্ঘের কোনও সম্পর্ক নেই : জিষ্ণু বসু

নিজস্ব সংবাদদাতা।

জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (JNU) হামলার ঘটনার দায় স্বীকার করল হিন্দু রক্ষা দল নামে একটি সংগঠন। সোমবার রাতে একটি ভিডিও প্রকাশ করে সেই ঘটনার দায় স্বীকার করেছেন সংগঠনের নেতা পিংকি চৌধুরী। কিন্তু আরএসএস (RSS) নেতা জিষ্ণু বসু জানিয়েছেন, সংঘের সঙ্গে হিন্দু রক্ষা দল নামের ওই সংগঠনের কোনও যোগাযোগ নেই। প্রসঙ্গত, ঘটনা ঘটার পর থেকেই, বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের বিরুদ্ধে ছাত্রছাত্রীদের ওপর হামলা করার অভিযোগ করেছে এসএফআই। যদিও এবিভিপি (ABVP) পক্ষ থেকে সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

https://twitter.com/imMAK02/status/1214244706760024065?s=19

কিন্তু সোমবার রাতে হিন্দু রক্ষা সংগঠনের নেতা পিংকি চৌধুরীর একটি ভিডিও ভাইরাল হওয়ার বিতর্ক শুরু হয়েছে। ভিডিওতে পিংকি চৌধুরী হুমকির সুরে বলেছেন, “জেএনইউ বামপন্থীদের আখড়া হয়ে উঠেছে। যেখানে হিন্দু ধর্ম ও রাষ্ট্র বিরোধী কথাবার্তা বলা হয়। তাই বামপন্থী ছাত্রদের সব শাখাতেই এই হামলা করা হয়েছে।” তিনি আরও বলেছেন, ” জেএনইউ-তে হিন্দু ধর্ম ও দেশের বিরুদ্ধে গালিগালাজ করা হলে আমরা চুপ করে বসে থাকব না।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *