Breaking News
Home / TRENDING / কলকাতায় ফের অস্ত্র কারখানার হদিস পেল পুলিশ

কলকাতায় ফের অস্ত্র কারখানার হদিস পেল পুলিশ

সূর্য সরকার।

ফের অবৈধ অস্ত্র কারখানার পর্দা ফাঁস করল কলকাতা পুলিশ (Kolkata Police)। গ্রেপ্তার হয়েছে বিহার মুঙ্গেরের বাসিন্দা আবদুল কায়ুম (২৮) নামে এক অস্ত্র কারবারী। খোঁজ চলছে পলাতক মুহাম্মদ কলিম সহ আরও কয়েকজন অস্ত্র কারবারির। উদ্ধার হয়েছে, সেভেন এম এম পিস্তল, একটি ম্যাগজিন, একটি সেমি ফিনিশড ম্যাগজিন সহ আগ্নেয়াস্ত্র তৈরীর মেশিন এবং সরঞ্জাম (তিনটি হ্যান্ড ড্রিল মেশিন, ছটি ভাইস মেশিন, স্টিল শিট, লোহার পাত, হাতুড়ি, ব্লেড)। অস্ত্র কারখানা চালানোর অভিযোগে কয়েকজন অভিযুক্তদের বিরুদ্ধে নাদিয়াল থানায় অবৈধভাবে অস্ত্র তৈরি এবং অস্ত্র কারবার যুক্ত থাকার ধারায় মামলা রুজু হয়েছে।

পুলিশ সূত্রে খবর, নির্দিষ্ট খবরের ভিত্তিতে নাদিয়াল থানার অধীন ওয়ারিসনগরে অভিযান চালায় পুলিশ। সেখানে একটি একতলা বাড়ির ছাদের একটি ঘরে চলছিল অবৈধ অস্ত্র কারখানা। ওই ঘরের মধ্যে অস্ত্র তৈরির যাবতীয় সরঞ্জাম মজুত ছিল। সেখানে যে অস্ত্র তৈরি হতো তার বেশ কিছু প্রমাণ পুলিশ সংগ্রহ করেছে। ঘটনার পর থেকেই যে বাড়িতে অস্ত্র কারখানা টি চলছিল সেই বাড়ির মালিক পলাতক। পুলিশ মনে করছে, এই কারবারে বাড়ি মালিকের পুরোপুরি যোগ রয়েছে। তাই তাঁর খোঁজে হন্যে হয়ে তল্লাশি শুরু করেছে পুলিশ।

উল্লেখ্য, এনআরসি, সিএএ-কে কেন্দ্র করে যেভাবে দেশ সহ এ রাজ্যেও আন্দোলন চলছে, এমন পরিস্থিতিতে অশান্তি বাঁধবার আশঙ্কা থেকে যায়। এমন পরিস্থিতিতে বেআইনি অস্ত্র কারবার যথেষ্ট উদ্বেগ বাড়াচ্ছে পুলিশের। এর আগেও শহর এবং শহরের উপকণ্ঠে একাধিক জায়গায় অস্ত্র কারখানার হদিশ পেয়েছে পুলিশ। প্রায় প্রত্যেকটি ক্ষেত্রেই তদন্ত করে দেখা গিয়েছে ভিন রাজ্য থেকে অস্ত্রোপাচার করে এ রাজ্যে নিয়ে আসার সমস্যা থাকায় মুঙ্গের থেকে অস্ত্র তৈরির কারিগরদের নিয়ে এসে অস্ত্র তৈরি করার চালানো হচ্ছে। তাতে অনেক সস্তায় চোরাপথে আগ্নেয়াস্ত্র কারবার চালানো যাচ্ছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *