নীল রায়।
প্রশাসনিক ব্যস্ততার মাঝেও থমকে নেই তাঁর কলম। সোমবার দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপে প্রশাসনিক বৈঠকের পর সাগরদ্বীপে কপিলমুনির আশ্রমে পুজো দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ব্যস্ততার মাঝেও রবিবার রাতে জহরলাল নেহরু বিশ্ব বিদ্যালয়ে এসএফআই নেত্রী ঐশী ঘোষের ওপর হামলা ও ছাত্র-ছাত্রীদের আক্রান্ত হওয়ার ঘটনায় ‘গর্জে ওঠো’ কবিতা লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ছাত্রী ঐশীর ওপর আক্রমনের ঘটনাকে তৃণমূল নেত্রী “অশনি সংকেত-এর দমকা হাওয়া”, বলে ব্যাখ্যা করেছেন। এই প্রতিবাদের মাঝেও নাগরিক সংশোধনী আইন ও এনআরসি নিয়ে কবিতার শেষ লাইনে নিজের অবস্থান আবারও স্পষ্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, “ছিঃছিঃছিঃ, আমরা সবাই নাগরিক।”
প্রসঙ্গত, নরেন্দ্র মোদী সরকারের নাগরিক সংশোধনী আইন ও এনআরসির বিরুদ্ধে গত ডিসেম্বর মাসে ‘নাগরিক’ ও ‘অধিকার’ নামে দুটি পৃথক কবিতা লিখে নিজের প্রতিবাদ জাহির করেছেন মুখ্যমন্ত্রী। নানা সময় রাজনৈতিক পরিস্থিতিতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কলম তাঁর অবস্থান স্পষ্ট করেছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news