Breaking News
Home / TRENDING / অ্যানিমেটেড ভিডিওর মাধ্যমে কর্মকাণ্ড প্রচারের কৌশল নিল আরএসএস

অ্যানিমেটেড ভিডিওর মাধ্যমে কর্মকাণ্ড প্রচারের কৌশল নিল আরএসএস

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

করোনা সংক্রমনের জেরে চতুর্থ দফার লকডাউন চলছে ভারতে। লকডাউন চললেও থেমে নেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ বা আরএসএসের (RSS) কার্যকলাপ। সঙ্ঘের কর্মীরা প্রয়োজন অনুসারে মানুষের পাশে দাঁড়িয়েছে বলে দাবি করলেন সঙ্ঘ নেতারা। এবার কর্মীদের সেইসব কাজকর্ম অ্যানিমেটেড ভিডিওর মাধ্যমে প্রচার করার সিদ্ধান্ত নিল সঙ্ঘ। কর্মীদের মতে, এই প্রথমবার সঙ্ঘ অ্যানিমেটেড ভিডিওর মাধ্যমে নিজেদের কাজকর্ম জনসমক্ষে তুলে ধরবে।

লকডাউনে গৃহবন্দি হয়ে বা কাজ হারিয়ে অনেক মানুষ খাদ্য সংকটে ভুগছেন। অন্য সময় রাজনৈতিক উদ্দেশ্যে রাস্তায় নামলেও, বর্তমানে ওই অসহায় মানুষদের সাহায্য করতে এগিয়ে আসেনি সঙ্ঘ। সঙ্ঘের বিরুদ্ধে এমন অভিযোগ একাধিকবার করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। বিরোধীদের জবাব দিতে এবং দুর্দিনে কীভাবে কর্মীরা মানুষের পাশে দাঁড়িয়েছে, তা নিয়ে নিজেদের প্রচার চালাতে অ্যানিমেটেড ভিডিও প্রয়োজন বলে মনে করছেন সঙ্ঘ। এই ভিডিওতে সঙ্ঘের পোশাক পরা একটি শিশুকে দেখা যাবে, যে করোনা পরিস্থিতিতে সঙ্ঘের কাজকর্ম সম্বন্ধে বিভিন্ন তথ্য দেবে।

তবে বিরোধীদের কটূক্তি স্বত্ত্বেও সঙ্ঘ এখনই কোনও রাজনৈতিক দ্বন্দ্বে যাচ্ছে না। এ প্রসঙ্গে সঙ্ঘের কেন্দ্রীয় প্রচারক রাজীব তুলি বলেন, “সঙ্ঘের কাজকর্ম সম্বন্ধে শিশুদের আকর্ষণ করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। এমনকি এই পদক্ষেপটি প্রসংশিতও হচ্ছে। তাই এই কার্যকলাপ চালিয়ে যাওয়া হবে। এই অ্যানিমেটেড ভিডিওতে ২০ মে পর্যন্ত সঙ্ঘের কাজকর্ম সম্পর্কে তথ্য তুলে ধরা হয়েছে।”

এদিন পরিসংখ্যান দিয়ে তিনি আরও বলেন, ” ৮৫ হাজার ৭০১টি জায়গায় সঙ্ঘের ৪ লক্ষ ৭৯ হাজার ৯৪৯ জন কর্মী ১০ লক্ষ ৫৫ হাজার ৪৫০ পরিবারের হাতে রেশন সামগ্রী তুলে দিয়েছে। ৭ কোটির বেশি মানুষের হাতে খাবারের প্যাকেট তুলে দেওয়া হয়েছে। এছাড়া প্রায় ২৮ লক্ষ পরিযায়ী শ্রমিকদের জন্য ৬২ লক্ষ মাস্ক বিতরণ করা হয়েছে। শুধু তাই নয় ৩৯ হাজার ৮৫১ জন সঙ্ঘের কর্মী রক্তদান করেছেন। এছাড়া লকডাউন গৃহবন্দি মানুষদের মানসিক চাপ কমানোর জন্য অনলাইনে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছে সঙ্ঘের কর্মীরা।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *