Breaking News
Home / TRENDING / বাস উঠলেই ১৪ টাকা, কিলোমিটার পিছু ৫ টাকা ভাড়া বৃদ্ধির প্রস্তাব পরিবহন দফতরকে দিল বাস মালিকরা

বাস উঠলেই ১৪ টাকা, কিলোমিটার পিছু ৫ টাকা ভাড়া বৃদ্ধির প্রস্তাব পরিবহন দফতরকে দিল বাস মালিকরা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

বাসে উঠলেই নূন্যতম ১৪ টাকা ভাড়া, এবং প্রতি কিলোমিটারে ৫ টাকা করে ভাড়া বাড়ানোর প্রস্তাব দিল বেসরকারি বাস সংগঠনগুলি। বৃহস্পতিবার পরিবহন দফতরের (Transport Department) কর্তাদের কাছে একটি প্রস্তাব পাঠিয়েছেন বাস মালিকরা। সেখানেই লকডাউনে করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণের কথা মাথায় রেখেই বাস চালানোর সরকারি আবেদনে সবুজ সংকেত দেন বাস মালিকরা। নূন্যতম ২০ জন নিয়েই বাস চালানোর সায় দিয়ে নিজেদের শর্ত আরোপ করেন তাঁরা।

নতুন এই শর্তে বাস মালিকরা জানিয়েছেন, প্রথম দুই কিলোমিটারে ১৪ টাকা ও পরের প্রতি কিলোমিটারে ৫ টাকা করে বাস ভাড়ার আবেদন সরকার সায় দিলেই তাঁরা পরিষেবা শুরু করবেন। এদিন প্রস্তাব পাঠালেও বাস মালিকদের সঙ্গে কোনও আলোচনা হয়নি পরিবহণ দফতরের কর্তাদের। সূত্রের খবর, নতুন ভাড়া সংক্রান্ত বিষয়ে আগামী সপ্তাহে দু’পক্ষের বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছে। এর আগেও মালিকদের সঙ্গে ভাড়া বাড়িয়ে বাস চালানোর আলোচনা হয়েছিল সরকার পক্ষের সঙ্গে। সেবার বাস মালিকরা বাসের ন্যূনতম ভাড়া হবে ২৫ টাকা করার প্রস্তাব দেন। সর্বাধিক ভাড়া হবে ৫০ টাকা। প্রতি ২ কিলোমিটারে ভাড়া ৫ টাকা হারে বাড়ানোর প্রস্তাব দিয়েছিল তারা। অন্যদিকে রাজ্যে মোট মিনি বাসের সংখ্যা ৩০০০। তার প্রায় সবই পথে নামবে বলে জানানো হয়েছিল। মিনিবাসের ক্ষেত্রে ন্যূনতম ভাড়ার প্রস্তাব ছিল ৩০ টাকা। প্রতি ২ কিলোমিটারে এই ভাড়া ১০ টাকা হারে বাড়ানোর কথা হয়েছিল। কিন্তু, পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী সেই ভাড়া বৃদ্ধির প্রস্তাব মানতে চাননি।

সাংবাদিক সম্মেলন করে পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, সোশ্যাল ডিস্ট্যান্স মেনে কুড়ি জন যাত্রী নিয়ে বাস চালাতে হবে। যাত্রীভাড়া কোনওভাবেই বানানো চলবে না। পরিবহনমন্ত্রীর এমন ঘোষণার পর বাস মালিকরা আর বাস চালাতে রাজি হয়নি। তাদের যুক্তি ছিল, কম ভাড়ায় মাত্র কুড়ি জন যাত্রী নিয়ে বাস চালিয়ে তারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হবেন। তাই ব্যবসায় ঝুঁকি নিয়ে তারা পরিষেবা দিতে অপারগ। ফলে শহর কলকাতা তথা রাজ্যের পরিবহন পরিষেবা চালু করতে অতিরিক্ত সরকারি বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার।

কিন্তু, এদিন আবারও অতিরিক্ত ভাড়া দিয়ে বাস চালানোর প্রস্তাব দেওয়া হয়েছে বাস মালিকদের পক্ষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাত্রী ভাড়া বাড়ানোর পক্ষে নন। তাই বাস মালিকদের এমন দাবি পরিবহন দফতর কতদূর মেনে নেবেন, তা নিয়ে প্রশাসনিক কর্তারা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *