Breaking News
Home / TRENDING / করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বিজেপি নেতা সম্বিত পাত্র

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বিজেপি নেতা সম্বিত পাত্র

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন বিজেপি সর্বভারতীয় মুখপাত্র সম্বিত পাত্র (Sambit Patra)। সংবাদ সংস্থা সূত্রে খবর, বিজেপির (BJP) এই সর্বভারতীয় মুখপাত্রের শরীরে করোনা ভাইরাসের উপসর্গ পাওয়া গিয়েছে। বর্তমানে তিনি গুরগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। তবে এ নিয়ে বিজেপির তরফ এ কিছু জানানো হয়নি।

কয়েক দিন ধরেই জ্বর ও সর্দি কাশির উপসর্গ ছিল বিজেপির সর্বভারতীয় এই মুখপাত্রের। সেই কারণে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। হাসপাতাল সূত্রে খবর, তাঁর লালা রসের নমুনা কোভিড-১৯ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

সর্বভারতীয় টেলিভিশনে বিজেপির জনপ্রিয় মুখপাত্র হিসেবে পরিচিত সম্বিত পাত্র। একাধিক টিভি চ্যানেলে ডিবেট শোতে অংশ গ্রহণ করায় তিনি বিজেপির একজন পরিচিত মুখ। ২০১৯ লোকসভা নির্বাচনে পুরী কেন্দ্রে বিজেপির হয়ে প্রার্থীও হয়েছিলেন সম্বিত পাত্র। যদিও হেরে যান বিজেডি প্রার্থীর কাছে। কিছুদিন আগেই সর্বভারতীয় একটি টিভি চ্যানেলের কয়েকজন কর্মী করোনা আক্রান্ত হন। সেই টিভি চ্যানেলের শোতে সম্বিত পাত্র অংশগ্রহণ করে করোনা আক্রান্ত হয়েছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে পরিবার সূত্রে জানা গিয়েছে, করোনা পরিস্থিতির জন্য তিনি বেশিরভাগ ডিবেট শো তিনি বাড়ি থেকেই অংশগ্রহণ করতেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *