Breaking News
Home / TRENDING / রোজভ্যালির আমানতকারীদের পাশে আছে রাজ্য বিজেপি, জানালেন দিলীপ

রোজভ্যালির আমানতকারীদের পাশে আছে রাজ্য বিজেপি, জানালেন দিলীপ

নীল বনিক:

রোজভ্যালিতে টাকা হারানো আমানতকারীদের পাশে রাজ্য বিজেপি। গৌতম কুন্ডুর চিটফান্ড সংস্থা বন্ধ হয়ে যাওয়ার পর কয়েক লক্ষ আমানতকারী টাকা ফেরত পাননি। সেইসব আমানতকারীরা ১১ দিন ধরে কলকাতার একটি বেসরকারি হোটেলের বাইরে অনশন শুরু করেছেন। টাকা ফেরতের দাবিতে অনির্দিষ্ট কালের জন্য অনশন শুরু করেছেন তাঁরা। বৃহস্পতিবার ওই আমানতকারীদের সঙ্গে দেখা করেন বিজেপির রাজ্য সভাপতি দিলিপ ঘোষ।

এদিন দিলীপ ঘোষ বলেন, তৃণমূলের জন্যই চিটফান্ডের বাড়বাড়ন্ত হয়েছিল। রাজ্যের শাসক দলের নেতারা টাকা খেয়ে এখন কেটে পরেছেন। তারমধ্যেও কয়েকটি চোর ধরা পরেছে। আর কয়েকটা বাইরে আছে বলে জানান বিজেপির রাজ্য সভাপতি। বর্তমানে বিষয়টি আদালতের বিচারাধীন। তাই আদালতেই তৃণমূলের নেতাদের বিরুদ্ধে লড়তে হবে বলে জানান দিলীপ ঘোষ। তার সঙ্গে রোজভ্যালির আমানতকারীদের পাশে থাকার আশ্বাস দেন বিজেপির রাজ্য সভাপতি। আমানতকারীদের টাকা ফেরাতে তাদের জন্য বিজেপি আদালতেও লড়বে বলে এদিন জানান দিলীপ ঘোষ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *