নিজস্ব সংবাদদাতা:
ফের আগুন শহরে। এবার আগুন লাগল কলেজস্ট্রিট বর্নপরিচয় মার্কটে। বৃহস্পতিবার বিকেল ৪টে ৩০ নাগাদ কলেজস্ট্রিট মার্কেটের ভ্যাটে আগুন লাগে। দ্রুত বিরাটাকার ধারণ করে ছড়িয়ে পড়ে আগুন। তীব্রতা ছিল খুব বেশী। আগুন প্রথম নজরে স্থানীয় দোকানদের। তাঁরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। প্রথমিকভবে তাঁরাই জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু তাতেও আগুন পুরোপুরি বাগে না আসায় দমকলকে ডাকা হয়। এরপর ঘটনাস্থলে আসে দমকলের ১টি ইঞ্জিন। তারাই নিয়ন্ত্রণে আনে আগুন।
দমকলের প্রথমিক অনুমান, জ্বলন্ত বিড়ি বা সিগারেট থেকেই আগুন লেগেছিল। এরপর আগুন বড় আকার ধারণ করে দ্রুত ছড়িয়ে পড়ে। দমকল কর্মীদের মতে, আগুন বর্নপচিয় পর্যন্ত ছড়িয়ে যেতে পারত। কিন্তু দ্রুত আগুন নেভানোর ব্যবস্থা হওয়ায় সেই বিপত্তি ঘটেনি।
বর্নপরিচয় মার্কটের এক ব্যবসায়ী রূপম চৌধুরী বলেন, আজ বড় ধরণের দুর্ঘটনা থেকে রেহাই পেয়েছি আমরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news