নিজস্ব সংবাদদাতা:
টাকার বিনিময়ে চাকরি দেওয়ার টোপের অভিযোগ। গ্রেফতার ২। বেসরকারি বিমান সংস্থায় চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে বৃহস্পতিবার গ্রেফতার করা হল দুই ব্যক্তিকে। চিরাগ কাপুর ও চিত্রদীপ পাল নামে ওই দুই প্রতারককে গ্রেফতার করেছে ভবানীপুর থানার পুলিশ।
নরেন্দ্রপুরের বাসিন্দা চিরাগ কাপুর ও চিৎপুরের বাসিন্দা চিত্রদীপ পাল এজেসি বোস রোডের একটি বহুতলে অফিস খুলে টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার ব্যবসা ফেঁদেছিল বলে অভিযোগ। বেসরকারি বিমান সংস্থায় গ্রাউন্ড সুপারভাইজার সহ বিভিন্ন পদে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে তারা ২৫০০০ টাকা করে তোলে। এমনই অভিযোগ উঠেছে ধৃতদের বিরুদ্ধে।
চিরাগ কাপুর ও চিত্রদীপ পালের কাছ থেকে জাল নিয়োগপত্র, ল্যাপটহ সহ প্রচুর নথিপত্র উদ্ধার করেছে ভবানীপুর থানার পুলিশ। ধৃতদের বৃহস্পতিবার আলিপুর আদালতে পেশ করা হয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news