Breaking News
Home / TRENDING / রোজভ্যালি কাণ্ড: পুজোর পরেই ডাক পড়বে ৪২ প্রভাবশালীর

রোজভ্যালি কাণ্ড: পুজোর পরেই ডাক পড়বে ৪২ প্রভাবশালীর

নীল বণিক:

রোজভ্যালি কান্ডে এবার রাজ্যের প্রভাবশালীদের ডাকতে চলেছে ইডি। দূর্গাপূজার পরেই রাজ্যের প্রভাবশালীরা ডাক পাবেন বলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর। রাজ্যের প্রভাবশালীদের জেরা করার জন্য ইডির এরাজ্যের অাধিকারীকরা দিল্লির অনুমতি নিয়ে নিয়েছে। দূর্গাপূজার পরেই রাজ্যের মোট ৪২ জন প্রভাবশালী ইডির জেরার মুখে পড়তে চলেছেন। এই ৪২ জন প্রভাবশালীর মধ্যে রাজনৈতিক ব্যাক্তিত্ব থেকে চিত্র জগৎ-এর তারকারও রয়েছেন। তালিকায় রয়েছেন শাসক দলের ঘনিষ্ঠ কয়েকজন প্রাক্তন ফুটবলারও।

গৌতম কুন্ডুর চিটফান্ড সংস্থার তদন্ত শেষ করতে চলতি মাসে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে টানা ৮ ঘন্টা জেরা করছে ইডি। এমননকি তাকে ফের জেরার জন্য ডাকা হবে বলে ইডির তরফে জানিয়ে দেওয়া হয়েছে। তবে উত্তর কলকাতার তৃণমূল সাংসদকে ফের জেরা করার আগে শাসক দলের কয়েকজন হেভিওয়েটকে জেরা করতে চায় ইডির তদন্তকারীরা। শাসক দলের নেতাদের তলব করার সেই নোটিশও তৈরি হয়ে গেছে সিজিও কমপ্লেক্সে। এখন শুধু সময়ের অপেক্ষা শাসক দলের সেইসব নেতাদের নোটিশ ধরানোর। তবে শাসক দলের নেতাদের পাশাপাশি শাহরের বেশ কয়েকজন প্রভাবশালী এবার রোজভ্যালি কান্ডে ইডির মুখোমুখী হতে চলেছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *