Breaking News
Home / TRENDING / পরিবারতন্ত্রের পুজারী মুখ্যমন্ত্রী শুধুই ভাইপোর প্রতিষ্ঠা চান: মুকুল

পরিবারতন্ত্রের পুজারী মুখ্যমন্ত্রী শুধুই ভাইপোর প্রতিষ্ঠা চান: মুকুল

নীল বণিক:

পরিবারতন্ত্রের উদাহরণ তুলে ফের তৃণমূলকে আক্রমণ মুকুল রায়ের। শনিবার উত্তরচব্বিশ পরগনার অশোকনগরে দলীয় জনসভায় রাজ্যের শাসক দলকে পরিবারতন্ত্র নিয়ে আক্রমণ করেন তিনি। মুকুল রায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন একটাই কাজ। তা হল নিজের ভাইপোকে প্রতিষ্ঠা করা। তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী সবকিছু করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ ঠিক রাখতে দলের ডায়মন্ডহারবারের সাংসদের পছন্দের নেতাদের গুরুত্ব দিচ্ছেন তৃণমূল সুপ্রিমো। এমনকি তৃণমূল যুব সভাপতির পছন্দের আমলাদের সরকার গুরুত্ব দিচ্ছে বলে অভিযোগ করেন মুকুল রায়।

তার দাবি এইজন্য রাজ্যের প্রশাসন সঠিক ভাবে চলছে না। ইচ্ছে মতো আমলাদের পদে বসিয়ে রাজ্যকে বাম আমলের থেকেও পিছিয়ে দেওয়া হচ্ছে। বিগত পাঁচ বছরে রাজ্য সব দিক থেকে পিছিয়ে পড়েছে বলে জনসভায় জানান বিজেপির জাতীয় পরিষদের সদস্য। পরিবারতন্ত্র শেষ করে রাজ্যকে বাঁচানোর জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানান মুকুল রায়। তিনি বলেন, মানুষও সুযোগের অপেক্ষায় আছে।

২০১৯-এ পরিবারতন্ত্রের বিরুদ্ধে রাজ্যের মানুষ বিজেপিকে ভোট দেবেন বলে জানান মুকুল রায়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *