প্রসেনজিৎ মাহাতো:
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সমর্থকদের জন্য সুখবর। ধর্ষণের অভিযোগ থেকে মুক্ত হলেন সিআর সেভেন। প্রসঙ্গত, বছর খানেক আগে আমেরিকার লাসভেগাসের এক মডেল মায়োরোগা বোমা ফাটিয়ে ছিলেন, ২০০৯ সালে লাসভেগাসের এক হোটেলে রোনাল্ডো তাঁকে ধর্ষণ করে। তারপর বিস্তর বিতর্ক হয়। মঙ্গলবার সেই মামলার শুনানি ছিল। আজ আদালতে বিচারপতি বলেন, ’১০ বছর আগের সেই ঘটনার উপযুক্ত প্রমাণের অভাব রয়েছে।’ তাছাড়া অভিযোগকারিণী বিস্তারিত কিছু বলতে চাননি। তাই আদালত রোনাল্ডোকে অভিযোগ থেকে মুক্তি দিচ্ছে।
ফলে স্বস্তিতে রোনাল্ডো ও তাঁর ক্লাব। এই সংবাদে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ফুটবলারের সমর্থকেরা যে খুশি হয়েছে, তা বলা বাহুল্য।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news